শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ১১ জুলাই ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ঈদে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ঈদে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ
৭২১ বার পঠিত
সোমবার, ১১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে মন্নতের ব্যালকনিতে বলিউডের নায়ক শাহরুখ খান। ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে ফ্যানেদের উদ্দেশে হাত নাড়লেন তিনি।

ঈদের দিন সকাল থেকে চলছে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। বাদ নেই তারকারাও। খুশির ইদের পর, বছরের দ্বিতীয় ঈদটাও ভক্তদের ঈদ আরও খানিক শুভ করার দায়িত্ব নিলেন শাহরুখ খান।

মুসলিম ধর্মের মানুষদের কাছে সব সময় পবিত্রের এবং আনন্দের এই দিন। তবে ধর্ম নির্বিশেষে ইদের দিন মন্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। ব্যালকনিতে তাঁদের ‘চাঁদ’-এর দর্শন পাওয়ার অপেক্ষায়। মুম্বাইতে শাহরুখ ফ্যানেদের নিরাশ করেন না কিং খান, এদিন তার ব্য়তিক্রম নয়।

এদিন ব্লু ডেনিম আর সাদা শার্টে ধরা দিলেন শাহরুখ, চোখে রোদ চশমা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় পর্ব সারলেন। বাবাকে হুবহু নকল করবার চেষ্টা করল খুদে আব্রাম। লাল টি-শার্ট আর কালো রঙের প্যান্টে লেন্সবন্দি হলেন শাহরুখের ছোট ছেলে।

এ দিন মন্নতের বাইরের জনসমুদ্রের উদ্দেশ্যে উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের এই ছবি গুলি। ফ্যানেরা বলছেন, ‘ঈদে পেয়ে গেছি’।

২ বছর ধরে করোনার কারণে শাহরুখ খানের ‘ঈদ দর্শন’ স্থগিত ছিল। তবে চলতি বছর খুশির ঈদের মন্নতের ব্যালকনিতে ধরা দিয়েছিলেন শাহরুখ, বখরি ঈদেও হতাশ করলেন না তারকা।

উল্লেখ্য, দীর্ঘ চার বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব থাকবার পর শীঘ্রই শাহরুখ ফিরছেন ব্যাক টু ব্যাক রিলিজ নিয়ে। ‘পাঠান’ ছবির কাজ শেষ করেছেন তারকা, আপতত ‘জওয়ান’-এর শ্যুটিং-এ ব্যস্ত তিনি। এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজ কুমার হিরানির ‘ডানকি’।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না