বুধবার, ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে জলবায়ু পরিবর্তন বিপর্যয়ে পর্যটনকেন্দ্রগুলো
বিশ্বে জলবায়ু পরিবর্তন বিপর্যয়ে পর্যটনকেন্দ্রগুলো
বিবিসি২৪নিউজ,নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তনে দিন দিন বদলে যাচ্ছে পর্যটক আকৃষ্ট করার মতো স্থানগুলো৷ তীব্র দাবদাহ, ধ্বংসাত্মক ঝড়, গলতে থাকা বরফ, শীর্ণকায় হয়ে আসা সৈকত- এমন নানা সমস্যায় বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে বিভিন্ন দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো।
ঘুরতে গিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পেতে চাইলে চলে যেতে পারেন স্পেনের মায়োর্কার এস ট্রেঙ্কে৷ ২০ শতকের মধ্যভাগে স্বৈরাচারী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনামলে সেখানে তৈরি হয়েছিল বিশালাকার কংক্রিটের বাঙ্কার, যা এতদিন লুকানো ছিল বালিয়াড়ির নিচে৷ কিন্তু এখন সেগুলো উপকূলজুড়ে উন্মুক্ত পড়ে রয়েছে৷
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও ক্রমশ গ্রাস করছে এই সৈকতকে৷ বিশেষজ্ঞদের হিসাবে, আগের চেয়ে সৈকতটি অন্তত ৪০ মিটার ছোট হয়ে গেছে৷ বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের ধাক্কায় একদিন মায়োর্কার মতো আকর্ষণীয় পর্যটন সৈকতগুলো সমুদ্রগর্ভে হারিয়ে যাবে৷
এরই মধ্যে বিশ্বের অনেক দেশ পর্যটনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব টের পেতে শুরু করেছে; যেমন- ক্যারিবীয় দ্বীপ বাহামা৷ ২০১৯ সালের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় ডরিয়ানের আঘাতে দ্বীপটি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও ধস নামে৷
এছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বরফ গলায় কিছু অঞ্চলে স্কি রিসোর্টেও বিপর্যয় দেখা দিয়েছে৷ এর অন্যতম ভুক্তভোগী আলপাইন অঞ্চল। সেখানকার অনেক স্কি রিসোর্ট কৃত্রিম বরফ ছিটিয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করছে




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 