বুধবার, ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইতালির রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালেন-বাংলাদেশ
ইতালির রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালেন-বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদকঃ ইতালির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এক হাজার কেজি বাংলাদেশি আম্রপালি জাতের আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ জুলাই) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহারের এসব আম চলতি সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়, রোমের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ইতালিতে পৌঁছায়। এসব আম এরইমধ্যে ইতালির কূটনৈতিক প্রটোকলের প্রধানের কার্যালয়ের মাধ্যমে দেশটির রাষ্ট্রপতি প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বণ্টন করা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর আম উপহার পেয়ে বঙ্গবন্ধুকন্যাকে ইতালি সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।




রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে 