সোমবার, ২৫ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রিজার্ভ বাঁচাতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে পাকিস্তান
রিজার্ভ বাঁচাতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে পাকিস্তান
বিবিসি২৪নিউজ, এশিয়া ডেস্ক: পাকিস্তান ভয়াবহ সংকটে মুখে পড়েছে।দেশটিতে শুধু বিদ্যুৎ ও জ্বালানি পণ্য ও প্রয়োজনীয় পরিষেবার ঘাটতিতে থেমে নেই। অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেমন ওষুধ, শিক্ষা এবং খাদ্যের মূল্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
এরইমধ্যে ঋণখেলাপি হওয়ার কবল থেকে বাঁচতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির জন্য অধ্যাদেশ জারি করেছে পাকিস্তানের মন্ত্রিসভা।বৃহস্পতিবার ফেডারেল মন্ত্রিসভা এই অধ্যাদেশের অনুমোদন দেয়। তবে এই অদ্যাদেশে এখনো স্বাক্ষর করেননি দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।
জানা গেছে, গত বৃহস্পতিবার আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ ২০২২ নামে একটি অধ্যাদেশ জারি করে পাকিস্তানের মন্ত্রিসভা। ওই অধ্যাদেশ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে বিদেশি সংস্থা এবং সরকারের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করার অনুমতি দেবে।
এছাড়া আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ ২০২২-এর মাধ্যমে কেন্দ্র থেকে প্রাদেশিক সরকারগুলোকে জমি অধিগ্রহণের জন্য বাধ্যতামূলক নির্দেশ জারি করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
অধ্যাদেশে, পাকিস্তান সরকার আদালতকে অন্য রাষ্ট্রের সরকারি কোম্পানির সম্পদ ও শেয়ার বিক্রির বিরুদ্ধে কোনো আবেদন গ্রহণে বাধা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফেডারেল মন্ত্রিসভা এই অধ্যাদেশের অনুমোদন দেয়।
চলতি বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাত ইসলামাবাদের আগের ঋণ ফেরত দিতে অক্ষমতার কারণে নগদ আমানত দিতে অস্বীকার করেছিল।
এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আইনের বিরোধিতা করেছেন এবং বলেছেন ‘চোর’। সম্পদ বিক্রি করার অনুমতি দেওয়া উচিত নয়।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 