শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনের কাছে চার বিলিয়ন ডলারের জরুরি সাহায্য চাইলো- শ্রীলঙ্কা
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনের কাছে চার বিলিয়ন ডলারের জরুরি সাহায্য চাইলো- শ্রীলঙ্কা
৬৩২ বার পঠিত
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের কাছে চার বিলিয়ন ডলারের জরুরি সাহায্য চাইলো- শ্রীলঙ্কা

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে চীনের সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা। সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেইজিংয়ে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত পলিথা কহোনা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পলিথা কহোনা জানান, অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসতে চীনের সঙ্গে চার বিলিয়ন ডলারের একটি জরুরি প্যাকেজ নিয়ে আলোচনা চলছে।

শ্রীলঙ্কার বৃহৎ বৈদেশিক ঋণদাতা দেশগুলোর একটি চীন। কলম্বোর বৈদেশিক ঋণের প্রায় ১০ শতাংশ আসে বেইজিংয়ের কাছ থেকে। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্যও বেইজিংয়ের দিকে তাকিয়ে রয়েছে লঙ্কান কর্তৃপক্ষ।

বেইজিংয়ে লঙ্কান দূতাবাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পলিথা কহোনা বলেন, কলম্বোর প্রত্যাশা চীন যেন তার দেশের প্রতিষ্ঠানগুলোকে শ্রীলঙ্কা থেকে ব্ল্যাক টি, নীলকান্তমণি, মশলা ও পোশাকের মতো সামগ্রী কিনতে উৎসাহিত করে। একইসঙ্গে আমদানির নিয়মগুলো যেন আরও স্বচ্ছ ও সহজ করা হয়।

তিনি বলেন, কলম্বো এবং হাম্বানটোটায় চীন সমর্থিত বিশাল বন্দর প্রকল্পে আরও বিনিয়োগের মাধ্যমে বেইজিং সাহায্য করতে পারে। ইতোপূর্বে কোভিড-১৯ মহামারির কারণে বড় চীনা বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

চীনা পর্যটকদের প্রতিও আগ্রহ রয়েছে শ্রীলঙ্কার। ২০১৮ সালে দেশটিতে চীনা পর্যটকের সংখ্যা ছিল দুই লাখ ৬৫ হাজার। তবে ২০১৯ সালের আত্মঘাতী হামলা এবং কোভিড মহামারির প্রাদুর্ভাবের পর এ সংখ্যা প্রায় শূন্যে নেমে এসেছে। এখন করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চীনা থেকে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক আকর্ষণ করতে চায় কলম্বো।

পলিথা কহোনা জানান, শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনার জন্য চীন সফরের পরিকল্পনা করছেন।

বিক্রমাসিংহে চীনের কাছে অপরিচিত নন। ২০১৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে বেইজিং সফর করেন তিনি। ওই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার করমর্দনের একটি ছবি এখনও বেইজিংয়ের লঙ্কান দূতাবাসে ঝুলতে দেখা যায়।

পলিথা কহোনা বলেন, তিনি চীনের প্রতি নতুন সরকারের নীতিতে কোনও মৌলিক পরিবর্তন আশা করেন না। তবে তিনি এটা বুঝতে পারছেন যে, চীনের পক্ষে এখন শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া কঠিন। কেননা আরও অনেক দেশ অর্থনৈতিক সংকটে রয়েছে। ফলে একটি বৃহৎ বৈশ্বিক ঋণদাতা হিসেবে এককভাবে কলম্বোর প্রতি মনোযোগী হওয়া তাদের জন্য সহজ নয়। এই সংকট যদি শুধু শ্রীলঙ্কার হতো, তাহলে হয়তো সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হতো।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা