শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৭ জুলাই ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঋণ পেতে আইএমএফকে চিঠি দিয়েছেন বাংলাদেশ
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঋণ পেতে আইএমএফকে চিঠি দিয়েছেন বাংলাদেশ
৮১০ বার পঠিত
বুধবার, ২৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঋণ পেতে আইএমএফকে চিঠি দিয়েছেন বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ সহায়তা চেয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত রবিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিয়ান জর্জিয়েভাকে চিঠি দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে ওই চিঠিতে ঋণের অঙ্ক ও সুদহার উল্লেখ করা হয়নি। ঋণ সহায়তা হিসাবে ৪৫০ কোটি মার্কিন ডলার চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইএমএফকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ১৩ বছরে দেশে টেকসই সামষ্টিক অর্থনৈতিক অবস্থাই ছিল। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভালো প্রবৃদ্ধির হারও অর্জিত হয়েছে ২০০৯-২০১৯ সময়ে। ১০ বছরে দারিদ্র্যের হার কমেছে। বেড়েছে গড় আয়ু; সাক্ষরতার হার, মাথাপিছু খাদ্য উৎপাদন ও ক্যালরি গ্রহণ। কিন্তু কোভিড-১৯ এর কারণে ২০২০ সাল শুরুর আগে থেকেই বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব মোকাবিলায় ঠিক সময়ে প্রণোদনা প্যাকেজ প্রণয়ন করে সেগুলো সফলভাবে বাস্তবায়িত করেছে বাংলাদেশ। কোভিডে বাংলাদেশের মানুষের কম আক্রান্ত হওয়া, মৃত্যুর হার কম থাকা এবং ভ্যাকসিন দেওয়ার উচ্চ হারের কারণে ২০২১ সালের মাঝামাঝি থেকেই অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, প্রণোদনা প্যাকেজগুলোর কারণে রপ্তানি খাত প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পেরেছে এবং কৃষি, উৎপাদনশীল খাত ও সেবা খাত কার্যকরভাবেই ফিরে এসেছে। তবে এখন সময় একটু খারাপ (ক্রিটিক্যাল টাইম) বলে জরুরিভিত্তিতে লেনদেনের ভারসাম্য বজায় রাখা ও বাজেট-সহায়তা বাবদ বাংলাদেশের অর্থের দরকার।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে উল্লেখ করে চিঠিতে জানানো হয়। বিশ্ববাজারে অভূতপূর্ব হারে বেড়ে গেছে জ্বালানি, খাদ্যপণ্য ও নিত্যপণ্যের দাম। ব্যাহত হয়েছে সরবরাহ ব্যবস্থাও। কোভিডের ক্ষতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার পেতে নতুন বিপদ হিসেবে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস, সার ও ভোজ্যতেলের দাম এখনো অস্থির। ফলে কেবল নয়টি পণ্যেই অর্থাৎ পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লা, চাল, গম, ভুট্টা, সার, পাম তেল ও সয়াবিন তেল আমদানিতে বাড়তি গুনতে হয়েছে ৭৬০ কোটি ডলার। প্রতি ডলার ৯৪ দশমিক ৭০ টাকা দরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ৭১ হাজার ৯৭২ কোটি টাকা। এ হিসাব ২০২১ সালের মে মাসের তুলনায় বর্তমান সময়ের।

আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্য, মূলধনি যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালেরও দাম বেড়েছে অনেক। আন্তর্জাতিক বাণিজ্যের পরিবহনসহ অন্যান্য খরচও বেড়েছে ব্যাপক হারে। আমদানিতে নাটকীয় উত্থান হয় দেশে। ২০২১-২২ অর্থবছরের (জুলাই-মে) ১১ মাসে আমদানি বাড়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ। যদিও একই সময়ে রপ্তানি প্রবৃদ্ধি হয় ৩৪ শতাংশ। আর এ অবস্থায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি দেখা দেয় দেশে। এ বছরের মে মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২ হাজার ৮২৩ কোটি ডলারের।যদিও চলতি হিসাবের ঘাটতি পূরণে রেমিট্যান্স (প্রবাসী আয়) এত দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু প্রধান শ্রমবাজারগুলোতে কোভিডের প্রভাব কাটিয়ে অর্থনীতির পুনরুদ্ধার দেরিতে হওয়ায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ১২ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসে চলতি হিসাবে ঘাটতি দেখা দেয় ১ হাজার ৭২৩ কোটি ডলার। অথচ আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ২৭৮ কোটি ডলার। চলমান লেনদেনের ভারসাম্য ও আমদানি করা মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়েছে বলে চিঠিতে আইএমএফকে জানানো হয়।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে বিশ্বের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশে পরিণত করেছে বলে চিঠিতে উল্লেখ করে আন্তর্জাতিক দুটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮২–এর মধ্যে ১৬৭। আর জলবায়ু পরিবর্তনের কারণে শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলাদেশ হারাবে জিডিপির ২ শতাংশ, আর শেষ দিকে হারাবে জিডিপির ৯ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ১০০ বছরের ডেলটা পরিকল্পনা এবং ৫ বছর মেয়াদি মধ্যমেয়াদি পরিকল্পনা করেছে। এ জন্য জিডিপির ২ থেকে ৩ শতাংশ অর্থ লাগবে।

দ্রুততম সময়ের মধ্যে ঋণ নিতে পারলে দেশ ও সরকারের জন্য স্বস্তিদায়ক হবে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, সরকার সঠিক সময়েই আইএমএফের কাছে সহায়তা চেয়েছে। গ্রিস বা শ্রীলঙ্কার মতো সমস্যা তৈরি হওয়ার পর আলোচনা শুরু করার চেয়ে আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। দুর্যোগ ঘনীভূত হওয়ার আগেই যদি আইএমএফ থেকে ঋণ নিয়ে বৈদেশিক লেনদেন কাঠামোটা ঠিক করা যায়, তবে তা দেশের জন্য যেমন মঙ্গলজনক হবে, তেমনি সরকারের জন্যও স্বস্তিদায়ক হবে।

বাংলাদেশ আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা চাইলেও কতটা ঋণ নেবে তা নির্ভর করবে আইএমএফের দেওয়া শর্তের ওপর। শর্ত যদি সহজ হয় তবে বাংলাদেশ তার প্রয়োজন অনুসারে ঋণ নেবে। তবে শর্ত যদি কঠিন হয় সেক্ষেত্রে বাংলাদেশ ঋণ নেবে কি না বা কতটা নেবে সেটি শর্তের ধরন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে শুধু আইএমএফ-ই নয়; বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের সাহায্য সংস্থা জাইকার কাছ থেকেও বাজেট সহায়তা নেওয়ার আলোচনা চলছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ (ইআরডি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের বাজেট-সহায়তা নিয়ে আলোচনা চলছে। সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার—এই দুই খাতে অর্থ খরচ করতে হবে। চলতি অর্থবছরের বাজেটের জন্য দুই মাস আগেই এডিবির কাছে সহায়তা চেয়েছে সরকার। তবে কিছু শর্ত নিয়ে এখন আলোচনা চলছে। বিশ্বব্যাংকের সঙ্গে ৭০ কোটি ডলারের বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। জাইকার কাছেও বাজেট সহায়তা চেয়ে অনুরোধ করার ব্যাপারে কাজ চলছে। এ নিয়ে সফররত জাইকার সভাপতি আকিহিকো তানাকার সঙ্গে গত সোমবার বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প