শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিহত ১৯ জন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিহত ১৯ জন
৬২১ বার পঠিত
শনিবার, ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিহত ১৯ জন

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাপলাচিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। গত কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেক ঘর-বাড়ি ভেসে গেছে, এতে চরম দুর্ভোগে বাসিন্দরা।কেনাটাকির গভর্নর অ্যান্ডি বেশহেয়ার আশঙ্কা করে বলেন, এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে মৃতের সংখ্যা বাড়তে পারে। শতাধিক ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, রাজ্যের রাজধানী ফ্রাঙ্কফোর্টের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর জ্যাকসনের অধিকাংশই পানির নিচে। এই শহরে ২ হাজার ২০০ মানুষের বসবাস।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৯ জুলাই) এই পরিস্থিতিকে ‘একটি বড় দুর্যোগ’ ঘোষণা করেছেন এবং স্থানীয় সাহায্যকারীদের সহায়তায় ফেডারেলকে নির্দেশ দিয়েছেন তিনি।
ন্যাশনাল গার্ডের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বেসিয়ার বলেন, এখন পর্যন্ত সবচেয়ে খারাপ বন্যা দেখেছি। এখনও অনেক লোক নিখোঁজ, যাদের হিসেব নেই। সন্ধান চালানো হচ্ছে। ইতোমধ্যে নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে শত শত লোককে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেন্টাকিতে এমন বন্যা দেখা দিতে পারে।



আর্কাইভ

‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র