রবিবার, ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন সীমান্তে যৌথ সামরিক মহড়া চালাবে আমেরিকা ও ভারত
চীন সীমান্তে যৌথ সামরিক মহড়া চালাবে আমেরিকা ও ভারত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ হিমালয় পর্বতে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত ও আমেরিকা। একজন ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরে এ মহড়া অনুষ্ঠিত হবে।
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। শহরটি হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত এবং এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় যুদ্ধ করার মহড়া চালাবে নয়াদিল্লি ও ওয়াশিংটন।
তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে তখন এ যৌথ মহড়ার আগাম ঘোষণা দেয়া হলো। এছাড়া, বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে এ পর্যন্ত বহুবার সংঘর্ষ হয়েছে এবং এ অঞ্চলে ভারত ও চীন পরস্পরের প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত।
ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত রেখা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আউলি শহরের অবস্থান। ভারত ও চীন উভয়ে ওই সীমান্তরেখার ওপারে পরস্পরের ভূখণ্ডের মালিকানা দাবি করে। তবে ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর থেকে এই রেখাই দু’দেশের সীমান্ত হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০২০ সালে চীনের দাবিকৃত ভূখণ্ডে ভারত একটি সড়ক নির্মাণ করতে গেলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ভারতের ২০ এবং চীনের চার সেনা নিহত হয়।




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা 