মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আশুরা মিছিলে নাইজেরিয়ার সেনাদের হামলা; বহু হতাহত
আশুরা মিছিলে নাইজেরিয়ার সেনাদের হামলা; বহু হতাহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে শোকাবহ আশুরার মিছিলে সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন শিয়া মুসলিম হতাহত হয়েছেন। গতকাল (সোমবার) বিনা উসকানিতে নাইজেরিয়ার সেনারা এইসব মিছিলে গুলি চালায়।
নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের মুখপাত্র শেখ আব্দুল হামিদ বেলো নিশ্চিত করেছেন যে, সেনাবাহিনীর গুলিতে অন্তত চারজন শোক প্রকাশকারী শিয়া মুসলমান নিহত হন। জারিয়া সেন্ট্রাল মার্কেট এলাকায় ওই শান্তিপূর্ণ শোক মিছিল বের হয়।
শেখ বেলো হচ্ছেন নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা ইব্রাহিম আল জাকজাকির মনোনীত জারিয়া এলাকার প্রতিনিধি।
পরে শেখ বেলো জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ছয়-এ দাঁড়িয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, সেনারা বেপরোয়াভাবে নিরপরাধ সাধারণ মানুষের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে শেখ জাকজাকির ভাতিজা রয়েছেন বলে জানা গেছে তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নাইজেরিয়ার বহু শহরে প্রতিবছর আশুরার শোক মিছিল বের হয়। মহানবী (স) এর নাতি ইমাম হোসেন (আ) এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১০ই মহরম সারা বিশ্বে শোক পালন করা হয়। ইতিহাসের এই দিনে কুখ্যাত ইয়াজিদ বাহিনীর বর্বরতার শিকার হয়ে অত্যন্ত নির্মমভাবে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন (আ) এবং তার বেশ কয়েকজন সংগী ও নিকটাত্মীয় শাহাদাত বরণ করেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 