মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশে অভ্যন্তরীণ নদী পথে ভাড়া বাড়ল ৩০ শতাংশ
দেশে অভ্যন্তরীণ নদী পথে ভাড়া বাড়ল ৩০ শতাংশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়িয়ে যাত্রীভাড়া সমন্বয় করা হয়েছে। জ্বালানি তেলের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানো হয়েছে।
মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে।
গত ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে নৌযানের ভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। সংশ্লিষ্টদের নিয়ে ৮ আগস্ট দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।
বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করে দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটি ওইদিন রাতেই নৌযান ভেদে ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ ও ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়।
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গতবছরের নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটারের মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 