শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র
৫৮৩ বার পঠিত
বুধবার, ১৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ দূরপাল্লার পারমাণবিক সক্ষমতাসম্পন্ন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।মঙ্গলবার এ পরীক্ষা চালানো হয় বলে জানায় মার্কিন বিমানবাহিনী। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি তাইওয়ান ইস্যুতে উত্তেজনা যাতে আরও না বাড়ে, সে জন্য আগে এ পরীক্ষা দুবার স্থগিত করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ‘মিনিটম্যান থ্রি’ নামের আন্তমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।ক্ষেপণাস্ত্রটিতে একটি পরীক্ষামূলক ‘রি-এন্ট্রি ভেহিকল’ ছিল। এই রি-এন্ট্রি ভেহিকলে কৌশলগত যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র সজ্জিত করা যেতে পারে। রি-এন্ট্রি ভেহিকলটি প্রায় ৪ হাজার ২০০ মাইল পথ পাড়ি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, রুটিন ও পর্যায়ক্রমিক কার্যক্রমের অংশ এ পরীক্ষা। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র যে নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর তা প্রদর্শন করাই এ পরীক্ষার উদ্দেশ্য।বিবৃতিতে আরও বলা হয়, অতীতে তিন শ বারের বেশি এ ধরনের পরীক্ষা চালানো হয়েছে। বিশ্বের বর্তমান ঘটনাবলির সঙ্গে এ পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
মূলত গত মার্চে এ পরীক্ষা চালানোর কথা ছিল। তার আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এমন প্রেক্ষাপটে উত্তেজনা যাতে না বাড়ে, সে জন্য ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা স্থগিত করা হয়।
পরে আগস্টে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়। কিন্তু আগস্টের শুরুর দিকে তাইওয়ান সফরে যান মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাঁর এ সফরের প্রতিক্রিয়ায় স্বায়ত্তশাসিত অঞ্চলটি ঘিরে চীন বড় ধরনের সামরিক মহড়া শুরু করে। এ অবস্থায় উত্তেজনা যাতে না বাড়ে, সে জন্য ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা আবার স্থগিত করা হয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প