বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ১০ হাজার ডলার ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের
যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ১০ হাজার ডলার ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন- শিক্ষার্থীদের ঋণ মওকুফে ঐতিহাসিক এক ঘোষণা দিয়েছেন। দেশটির শিক্ষার্থীদের নেওয়া ঋণের অন্তত ১০ হাজার ডলার মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম তারা এ ঋণ সুবিধা পাবে। এছাড়া, যেসব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা আরও দুর্বল তারা পেল গ্রান্ট সুবিধার অধীনেও ঋণ পায়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, যেসব পরিবারের সত্যিকার অর্থেই সহায়তার প্রয়োজন তাদের লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মধ্যবিত্ত পরিবারগুলো করোনা মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে ৮০ লাখ ঋণগ্রহীতা সরাসরি সুবিধা পাবে। অন্যদের আবেদন করতে হবে।
বাইডেনের এ ঘোষণা স্বাগত জানিয়েছে অনেকে। জনপ্রতি ১০ হাজার ডলার মওকুফ করাতে ফেডারেল সরকারের খরচ বাড়বে প্রায় ৩০ হাজার কোটি ডলার। ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যাতে পারে বলে ধারণা করা হচ্ছে।




আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা 