শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাড়ি থেকে ৭০০ পৃষ্ঠার ‘টপ সিক্রেট’ নথি উদ্ধারে যুক্তরাষ্ট্রে তোলপাড়
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাড়ি থেকে ৭০০ পৃষ্ঠার ‘টপ সিক্রেট’ নথি উদ্ধারে যুক্তরাষ্ট্রে তোলপাড়
৬৩৮ বার পঠিত
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের বাড়ি থেকে ৭০০ পৃষ্ঠার ‘টপ সিক্রেট’ নথি উদ্ধারে যুক্তরাষ্ট্রে তোলপাড়

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো বাসভবনে সাতশ পৃষ্ঠার ‘টপ সিক্রেট’ নথি উদ্ধারকে কেন্দ্রে করে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে।চলতি মাসে আরও একটি অভিযান চালায় এফবিআই। সেখান থেকে বেশ কিছু গোপন নথি পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এর আগে গত জানুয়ারি মাসে ফ্লোরিডার ওই একই বাড়ি থেকে সাত শতাধিক পৃষ্ঠার রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করেছিল দেশটির ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষ।

গত ১০ মে ট্রাম্পের অ্যাটর্নি ইভান করকোরানের কাছে একটি চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আর্কাইভিস্ট ডেবরা স্টিডেল ওয়াল। গত সোমবার (২৩ আগস্ট) রাতে চিঠিটি প্রকাশ করেছেন রক্ষণশীল সাংবাদিক জন সলোমন, যাকে ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল রেকর্ড অ্যাক্সেস করার অনুমতি দিয়েছিলেন। মঙ্গলবার চিঠিটির একটি কপি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে ট্রাম্পের বাড়ি থেকে যে ১৫ বাক্সভর্তি ‘গোপন উপকরণ’ উদ্ধার করেছিল ন্যাশনাল আর্কাইভস ও রেকর্ডস প্রশাসন (এনএআরএ), তার মধ্যে বেশ কয়েকটিতে ‘টপ সিক্রেট’ লেখা ছিল।
ওয়ালের চিঠিতে বলা হয়েছে- বাক্সে থাকা উপকরণগুলোর মধ্যে গোপনীয় চিহ্নযুক্ত ১০০টিরও বেশি নথি ছিল, যার পৃষ্ঠার সংখ্যা সাত শতাধিক। এর মধ্যে বিশেষ অ্যাক্সেস প্রোগ্রামসহ (এসএপি) কয়েকটি নথি ছিল সর্বোচ্চ গোপনীয় মাত্রার।
ওই চিঠিতে ট্রাম্পের রাষ্ট্রীয় গোপন নথি হস্তগত করা এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের সেগুলো পর্যালোচনা বিলম্বিত করার চেষ্টা সম্পর্কেও উল্লেখ রয়েছে। এতে দেখা যায়, আর্কাইভের উপকরণগুলো এফবিআই ও গোয়েন্দা কর্মকর্তাদের পর্যালোচনা আটকাতে বারবার চেষ্টা করেছে ট্রাম্পের আইনি দল।
ডোনাল্ড ট্রাম্প এনএআরএর কাছে ওই ১৫টি বাক্স ফিরিয়ে দিলেও মার্কিন বিচার বিভাগের সন্দেহ, তার কাছে আরও গোপন রাষ্ট্রীয় নথি থাকতে পারে। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়ার সময় অবৈধভাবে অসংখ্য রাষ্ট্রীয় গোপন নথি সঙ্গে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে গত ৮ আগস্ট ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে অভিযান চালায় এফবিআই। এ সময় সেখান থেকে আরও ২০টি বাক্স জব্দ করা হয়, যার মধ্যে অন্তত ১১ সেট রাষ্ট্রীয় গোপন নথি ছিল।
এরপর গত সোমবার মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। তার বাড়ি থেকে এফবিআই যেসব নথিপত্র জব্দ করেছে সে বিষয়ে তদন্ত স্থগিত করার জন্য আবেদন করেছেন তিনি।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা