শিরোনাম:
●   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী ●   স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন
৫০০ বার পঠিত
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চীন তাইওয়ানের আশেপাশে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনাও স্থগিতের ঘোষণা দেয়। তবে এবার সেই আলোচনা ফের শুরুর জন্য ওয়াশিংটনকে শর্ত বেঁধে দিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতমাসের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন-যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা পর্যায়ের আলোচনা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা, সীমান্তে অপরাধ ঠেকাতে যৌথ সহযোগিতামূলক অভিযান, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন এবং মাদক বিরোধী বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর একসঙ্গে কাজ করবে না বলে জানিয়েছিল চীন।

জলবায়ু পরিবর্তন বিষয়ক মার্কিন বিশেষ দূত জন কেরি মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

চীন বুধবার কেরির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু আলোচনা পুনরায় শুরু করা পেলোসির তাইওয়ান সফরের ‘নেতিবাচক প্রভাব’ মোকাবেলায় ওয়াশিংটনের পদক্ষেপের উপর নির্ভর করছে।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পক্ষের উচিত তাইওয়ানে পেলোসির নেতিবাচক প্রভাব দূর করা। এটা চীন-যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন সহযোগিতার একটি অপরিহার্য শর্ত।

চীন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

আর্কাইভ

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান