শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আরাকান আর্মি ও আরসার ঘাঁটি আছে, মিয়ানমারের অভিযোগ : ঢাকার প্রত্যাখ্যান
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আরাকান আর্মি ও আরসার ঘাঁটি আছে, মিয়ানমারের অভিযোগ : ঢাকার প্রত্যাখ্যান
৮৮১ বার পঠিত
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে আরাকান আর্মি ও আরসার ঘাঁটি আছে, মিয়ানমারের অভিযোগ : ঢাকার প্রত্যাখ্যান

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ মিয়ানমার অভিযোগ করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি ও আরসার ঘাঁটি বাংলাদেশে আছে । তবে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে। এদিকে এত দিন নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেলেও গতকাল মঙ্গলবার উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ ও প্রশিক্ষণ বিভাগের মহাপরিচালক জ ফিও উইন গত সোমবার সকালে নেপিডোতে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।
সেখানে তিনি বলেন, আরাকান আর্মি ও আরসা মিয়ানমারের সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে।
তাদের নিক্ষেপ করা গোলা বাংলাদেশে এসে পড়েছে।

মিয়ানমারের কর্মকর্তা বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশকে দেওয়া তথ্যের বিষয়ে উল্লেখ করেন। সেদিন মিয়ানমার বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেলে জানিয়েছিল, বাংলাদেশে আরাকান আর্মি ও আরসার সদস্যদের ঘাঁটি ও পরিখা আছে। সেগুলো ধ্বংস করতে তিনি মিয়ানমারের আহ্বান পূনর্ব্যক্ত করেছে। মিয়ানমার গত সোমবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে এসংক্রান্ত একটি চিঠিও দিয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে যে ব্যাখ্যা দিয়েছে এবং আরাকান আর্মি সম্পর্কে যে অভিযোগ করেছে, তাকে গতানুগতিক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খুরশেদ আলম। তিনি গতকাল বলেন, ‘এটি মিয়ানমারের আজকের কথা না। তারা প্রথম থেকে এ ধরনের কথা বলে আসছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলেছি, আমাদের প্রধানমন্ত্রীর নীতি সন্ত্রাসকে কোনো ধরনের ছাড় না দেওয়া। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। ’
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘অন্য দেশের কোনো রকম বা কাউকেই বাংলাদেশে স্থান দিয়ে মিয়ানমারকে অস্থিতিশীল করার অভিপ্রায় বাংলাদেশের কোনো দিনই ছিল না। এখনো নেই। ভবিষ্যতেও থাকবে না। ’

কূটনীতিকদের সীমান্ত পরিস্থিতি জানাল সরকার

এদিকে গতকাল দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের কাছে সীমান্ত পরিস্থিতি তুলে ধরেছে সরকার। ব্রিফিংয়ের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খুরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, প্রাণহানি ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা প্রথমে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলেছি, মিয়ানমার থেকে কোনো গোলা যেন বাংলাদেশে না আসে। এরপর আসিয়ান সদস্য দেশগুলোকে আমরা একইভাবে অনুরোধ করেছি, তারা যেন প্রভাব খাটিয়ে মিয়ানমারের গোলা বাংলাদেশে না আসা নিশ্চিত করে। বাংলাদেশের জনগণের ওপর যেন চাপ সৃষ্টি না হয়। ’
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, গতকাল অন্যান্য রাষ্ট্রদূতকেও তাঁরা একই বিষয় বলেছেন। তিনি বলেন, ‘আমরা বলেছি, পাঁচ বছর হয়ে গেল। একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি। প্রধানমন্ত্রীও বলেছেন, আমরা ধৈর্যের সঙ্গে কাজ করছি। কিন্তু আমরা এমন কিছু করিনি যার জন্য মিয়ানমারের গোলা এসে আমাদের সীমান্তে এসে জনগণের জানমালের নিরাপত্তা ব্যাহত করবে। ’

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমার যাতে এ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সুবিধা নিতে না পারে, সে জন্য ভূমিকা রাখতে বাংলাদেশ বিদেশি দূতদের আহ্বান জানিয়েছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সংঘাত চায় না। কারণ সংঘাত বাধলে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার অজুহাত পাবে। তিনি বলেন, মিয়ানমারের উসকানিতে বাংলাদেশের পা না দেওয়ার প্রশংসা করেছেন কূটনীতিকরা।

এবার গোলাগুলি উখিয়া সীমান্তের ওপারে

কক্সবাজার থেকে বিশেষ প্রতিনিধি জানান, মিয়ানমার সীমান্তে গোলাগুলি থেমে নেই। গতকাল সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া গ্রামের বিপরীতে নাফ নদের ওপারে গোলাগুলি শুরু হয়। এত দিন ধরে শুধু বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২০ কিলোমিটার সীমান্ত এলাকার কাছেই গোলাগুলি চলছিল।

গতকাল সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৩/৪৪ পিলারের জামছড়ি ও তুমব্রু সীমান্তে গোলাগুলি শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত চলে। দুপুর ২টার দিকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মী দল তমব্রু সীমান্তের এপারের পাহাড় থেকে ভিডিও করার সময় ওপারের মিয়ানমারের বিজিপি চৌকি থেকে আকস্মিক ফাঁকা গুলি বর্ষণ করা হয়। গণমাধ্যম দলটির এক কর্মী  বলেন, ‘আমাদের ক্যামেরায় ছবি ও গোলাগুলির শব্দ ধারণ করা গেছে। ’



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প