মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » রানির বিশেষ অন্ত্যেষ্টিক্রিয়া জনতার ভীর
রানির বিশেষ অন্ত্যেষ্টিক্রিয়া জনতার ভীর
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকেঃ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানির মৃত্যুর পর থেকে যে কফিনে এতদিন তাঁকে রাখা হয়েছে তা ৩২ বছর আগে তৈরি করা হয়েছিল। টেকসই ওককাঠ দিয়ে তৈরি করা হয় কফিনটি। রাজকীয় রীতি মেনে এর গায়ে সীসার পাত দেওয়া আছে। আর এ কারণে কফিনের ওজন অনেক বেশি। মোট আটজন বাহক কফিনটি বহন করেন। সীসার পরত থাকায় কফিনটি বাতাস ও আর্দ্রতা প্রতিরোধী। এ কারণেই এতে দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়।
১৯৯১ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করে লেভারটন অ্যান্ড সন্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই বছরই উত্তরাধিকারসূত্রে তারা কফিনটি পেয়েছিল। এটি কে তৈরি করেছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
কফিনের ভেতর রানির মরদেহের সঙ্গে কিছু মূল্যবান জিনিসপত্র রাখা হবে। সেগুলো নিরাপদে রাখতে এর ঢাকনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। কফিনটির পিতলের হাতল তৈরি করেছে বার্মিংহামের একটি প্রতিষ্ঠান।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের 