শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বন্ধ হচ্ছে বিবিস বাংলার রেডিও সম্প্রচার,চাকরি হারাতে যাচ্ছেন ৩৮২ জন
বন্ধ হচ্ছে বিবিস বাংলার রেডিও সম্প্রচার,চাকরি হারাতে যাচ্ছেন ৩৮২ জন
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকেঃ চাকরি হারাতে যাচ্ছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২ জন কর্মী। ব্যয় সংকোচনের অংশ হিসেবে কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় মাধ্যমটি। শুধু তাই নয়, বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। তবে অনলাইনে তাদের পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান ব্যয় এবং লাইসেন্স ফি নিষ্পত্তির কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন করে অনলাইন পরিষেবায় যুক্ত হবে কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু ভাষা।
প্রতিবেদনে আরও বলা হয়, বিবিসি আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে প্রায় ৩২১ কোটি টাকা সঞ্চয়ের চেষ্টা করছে। এ জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ কমানোর প্রস্তাব করছে বিবিসি।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংরেজি ছাড়াও ৪০টির বেশি ভাষায় রেডিও, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে থাকে। ধীরে ধীরে অন্যান্য ডিজিটাল কন্টেন্ট বাড়াতে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 