সোমবার, ৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা- যুক্তরাজ্যের
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা- যুক্তরাজ্যের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদন ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, আগামীতে বাংলাদেশে কী ধরনের নির্বাচন হবে তা অবশ্যই এ দেশের জনগণ নির্ধারণ করবে। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য প্রত্যাশা করে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
সোমবার (০৩ অক্টোবর) বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়।
এছাড়াও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের জন্যে জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে যে সময়সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও বাংলাদেশে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
স্মৃতিসৌধ ঘুরে দেখে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ব্রিটিশ হাইকমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন প্রমুখ।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 