শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ শরণার্থী পুরস্কারে ভূষিত হলেন- অ্যাঞ্জেলা মার্কেল
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ শরণার্থী পুরস্কারে ভূষিত হলেন- অ্যাঞ্জেলা মার্কেল
৬২৫ বার পঠিত
বুধবার, ৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ শরণার্থী পুরস্কারে ভূষিত হলেন- অ্যাঞ্জেলা মার্কেল

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: শরণার্থী বিষয়ক পুরস্কার জিতেছেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সিরীয় শরণার্থী সংকট সমাধানে অবদান রাখায় তাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মর্যাদাপূর্ণ ‘নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড’ দেয়া হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) পুরস্কারের জন্য ‘ইউরোপের ক্রাইসিস ম্যানেজার’ খ্যাত মার্কেলের নাম ঘোষণা করে ইউএনএইচসিআর।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ভয়াবহ শরণার্থী সংকট সৃষ্টি হয়। ইউরোপ সীমান্তে ভিড় জমায় হাজার হাজার মানুষ। সেই সংকট মোকাবিলায় এগিয়ে আসে তৎকালে অ্যাঞ্জেলা মার্কেল নেতৃত্বাধীন জার্মানি। ২০১৫ ও ২০১৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ শরণার্থী আশ্রয় দেয় দেশটি।

সে সময়কার অন্যতম বড় সংকট মোকাবিলায় অ্যাঞ্জেলা মার্কেলের সাহসী সিদ্ধান্ত, দৃঢ় নেতৃত্ব ও মানবিকতার স্বীকৃতি স্বরুপ তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, ‘দশ লক্ষাধিক শরণার্থীকে বাঁচাতে ও তাদের পুনর্বাসনে সহায়তা করে অ্যাঞ্জেলা মার্কেল মহান নৈতিক ও রাজনৈতিক সাহস প্রদর্শন করেছেন। ’

ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, মার্কেল বিশ্বব্যাপী উদ্বাস্তুদের দুর্দশার কথা তুলে ধরতে সাহায্য করেছেন। তিনি আরও বলে, মার্কেল দেখিয়েছেন যে, রাজনীতিবিদেরা অন্যদের কাঁধে দায়িত্ব ঠেলে না দিয়ে নিজেরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সমাধান খুঁজতে কাজ করলে কী অর্জন করা যায়।

পুরস্কার বাছাই কমিটি ৪ জন আঞ্চলিক বিজয়ীকেও সম্মানিত করেছে। আগামী ১০ অক্টোবর জেনেভাতে একটি অনুষ্ঠানে মার্কেল এবং চার আঞ্চলিক বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। মার্কেলের পুরস্কারের অর্থমূল্য দেড় লাখ ডলার। আঞ্চলিক বিজয়ীরা প্রত্যেকে ৫০ হাজার ডলার করে পাবেন।

উল্লেখ্য, শরণার্থীদের তরে নরওয়ের খ্যাতনামা পর্যটক ফ্রিডজফ নানসেনের অসামান্য অবদান স্মরণীয় করতে রাখতে ১৯৫৪ সালে নানসেন পুরস্কার চালু করে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

এরপর থেকে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়। গত বছর (২০২১) নানসেন পুরস্কার পেয়েছিলেন আফগান শরণার্থী নারী চিকিৎসক সালিমা রহমান।



এ পাতার আরও খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?