শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের দখল করা চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভূক্তির আইনে সই করলেন পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের দখল করা চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভূক্তির আইনে সই করলেন পুতিন
৫৪০ বার পঠিত
বুধবার, ৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের দখল করা চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভূক্তির আইনে সই করলেন পুতিন

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আইনে স্বাক্ষর করেছেন যদিও আন্তর্জাতিক আইনে একে একটি অবৈধ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।

রাশিয়া এই অঞ্চলগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না এবং এর মধ্যে দুটি অঞ্চল রয়েছে যেখানে ইউক্রেনীয় বাহিনী অগ্রগতির দাবি করছে।

ইউক্রেনের সৈন্যরা দেশটির পূর্ব এবং দক্ষিণ অংশে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং তারা রুশ কবল থেকে সম্প্রতি কিছু ভূমি উদ্ধার করতে সমর্থ হয়েছে।

তবে ক্রেমলিনের সরকার জোর দিয়ে বলেছে, ইউক্রেনীয়রা যে অঞ্চলগুলি পুনরুদ্ধার করেছে সেগুলি রাশিয়া আবার দখলে নেবে।

ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, তাদের বাহিনী দিনেপ্রো নদীর পশ্চিম তীর বরাবর দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হচ্ছে এবং দেশের উত্তর-পূর্বেও তারা তাদের অগ্রগতি সুসংহত করছে বলে জানা গেছে।

যেসব ভূখণ্ড ইউক্রেনীয় সৈন্যরা পুনরুদ্ধার করেছে তার মধ্যে রয়েছে খেরসন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রাম এবং সেখানে জাতীয় পতাকা তোলা হয়েছে।

ওদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, কিয়েভের দক্ষিণ-পশ্চিমে একটি শহরে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

তারা বলছেন, এই আক্রমণে বিস্ফোরক ভর্তি “কামিকাজে ড্রোন” ব্যবহার করা হয়েছে।

অঞ্চলটির গভর্নর জানান, বিলা সারক্ভায় এই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছে।

রাশিয়া ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও আক্রমণ চালিয়ে যাচ্ছে - জাপোরিসা শহর, দনিপ্রোপেট্রোভস্কের কিছু শহর এবং দনিয়েৎস্কের রণাঙ্গনে বাখমুত এবং আভদিভকা শহরকে ঘিরে হামলা হয়েছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না