বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আপাতত বাড়ছে না পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম- নিয়ন্ত্রক সংস্থা
বাংলাদেশে আপাতত বাড়ছে না পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম- নিয়ন্ত্রক সংস্থা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আপাতত পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাল্ক বিদ্যুতের মূল্যহার পুনর্নির্ধারণ না করার এই ঘোষণা দেন বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান আব্দুল জলিল।
তিনি বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে যে দাম পুননির্ধারন করা হয়েছিল সেই দামটিই বহাল থাকবে।সে অনুযায়ী, পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি দাম থাকবে ৫ টাকা ১৭ পয়সা। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ১৩ পয়সা করেই থাকছে।
তবে বিইআরসির এই আদেশ পুনর্বিবেচনার জন্য ৩০ দিনের মধ্যে আবেদন করা যাবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব করেছিল তাতে, পাইকারি পর্যায়ে ৮ টাকার বেশি প্রস্তাব করা হয়েছিল বলে জানিয়েছে বিইআরসি।
তবে বিইআরসির চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে প্রস্তাব দিয়েছিল তাতে এ খাতে সরকারের দেয়া ভর্তুকির বিষয়টি যুক্ত করা হয়নি। তিনি জানান, সরকার বিদ্যুৎ খাতে প্রায় ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
গত ১২ই জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি একটি প্রস্তাব দিয়েছিল।
তবে এই প্রস্তাবে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর পর সেটি ভোক্তা পর্যায়ে কী ধরণের প্রভাব ফেলতে পারে সে বিষয়ে কোন কিছু স্পষ্ট করা হয়নি বলে জানায় বিইআরসি। এ ধরণের তথ্যগত অস্পষ্টতা থাকার কারণেই বিদ্যুতের দাম পুনর্মূল্যায়ন করা হয়নি বলে জানানো হয়।
বাংলাদেশে জ্বালানি সংকট চলতে পারে শীত না আসা পর্যন্ত
বিইআরসির একটি কারিগরি কমিটি ওই প্রস্তাবের মূল্যায়নের পর গত ১৮ই মে বিদ্যুতের দাম নিয়ে একটি গণশুনানি হয়। ওই শুনানির পর আজ বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার এই ঘোষণা হলো।
সাধারণত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য পাইকারী পর্যায়ে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়।




বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা 