শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। বৃহস্পতিবার রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে। ইতোমধ্যে হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
শুক্রবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, এলোপাতাড়ি ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মেয়র মেরি অ্যান বাল্ড জানিয়েছেন, ‘আমেরিকায় বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।’
ক্যারোলিনার স্থানীয় বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা চলে আসে। এর তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 