শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২ মাঝিকে’ কুপিয়ে হত্যা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২ মাঝিকে’ কুপিয়ে হত্যা
৫৬০ বার পঠিত
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২ মাঝিকে’ কুপিয়ে হত্যা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।শনিবার সন্ধ্যায় বালুখালী ১৯ নম্বর ক্যাম্পে ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান।

নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আনোয়ার (৩৫) এবং ক্যাম্পের একই ব্লকের সৈয়দ কাশিমের ছেলে মোহাম্মদ ইউনুস ওরফে মৌলভী ইউনুস (৩২)।

আনোয়ার ১৩ নম্বর থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের প্রধান মাঝি (কমিউনিটি নেতা) এবং ইউনুস এফ-২ ব্লকের সহকারী মাঝি ছিলেন।

উখিয়ার ১৩ নম্বর থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের প্রধান মাঝি মোহাম্মদ আনোয়ার।
ক্যাম্পের রোহিঙ্গাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় আনোয়ার ও ইউনুস ১৯ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের এ-১৮ ব্লকের দোকানের সামনে বসে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জনের একদল দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়।

হামলাকালে তারা আনোয়ার ও ইউনুসকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন সদস্যরা তাদের উদ্ধার করে পাশের কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় হাসপাতালে মারা যান আনোয়ার।

এপিবিএনের এএসপি ফারুক জানান, ঘটনার পর পরই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?