শিরোনাম:
●   দিল্লিতে আওয়ামী লীগ–সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ ●   ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ●   মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ●   মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় ●   জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের ●   বাংলাদেশে ২৬ বছরে দেশে এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ ●   এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি ●   সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী ●   ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ●   তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কিংবদন্তি অভিনেতা মাসুম আজিজ আর নেই
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কিংবদন্তি অভিনেতা মাসুম আজিজ আর নেই
৬৭৪ বার পঠিত
সোমবার, ১৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিংবদন্তি অভিনেতা মাসুম আজিজ আর নেই

---বিবিসি২৪নিউজ,বিনোদন প্রতিবেদক,ঢাকাঃ একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ আর নেই। সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

মাসুম আজিজ দীর্ঘদিন ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাকে ‘লাইফ সাপোর্টে’নেওয়া হয়।

তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। মাসুম আজিজের দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।মাসুম আজিজ একাধারে অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে কাজের মাধ্যমে তার অভিনয়ের শুরু। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।

তিনি হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।

২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।



আর্কাইভ

দিল্লিতে আওয়ামী লীগ–সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে ২৬ বছরে দেশে এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জলবায়ু পরিবর্তনের প্রভাবেই নেপালের হিমালয় অঞ্চলে এই বিপর্যয়
নেপালে বন্যা : নিহত অন্তত ৩৫০ জন, নিখোঁজ ১৩০০-র বেশি
মক্কা চুক্তি’ আলোচনার জন্য সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট