শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খড়্গে
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খড়্গে
৫২১ বার পঠিত
বুধবার, ১৯ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খড়্গে

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,দিল্লি থেকেঃ ভারতে প্রায় আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে একজন নতুন সভাপতি পেল ভারতীয় কংগ্রেস, ‘পরিবর্তনের প্রার্থী’ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে দলের শীর্ষ পদে নির্বাচিত হলেন গান্ধী পরিবারের ‘অনুগত’ মল্লিকার্জুন খড়্গে।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি বুধবার দলীয় নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করে জানিয়েছে, মোট ৯ হাজার ৩৮৫ ভোটের মধ্যে মল্লিকার্জুন খড়্গে পেয়েছেন ৭৮৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শশী থারুরের পক্ষে পড়েছে মাত্র ১০৭২ ভোট।

সোমবার দলীয় এ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভারতজুড়ে মোট ৩৬টি কেন্দ্রের ৬৭টি বুথে ভোট গ্রহণ করা হয়। প্রতি ২০০ ভোটারের জন্য একটি করে বুথ ছিল।

বুধবার দিল্লির স্থানীয় সময় সকাল ১০টায় কংগ্রেসের সদরদপ্তরে ভোট গণনা শুরু হয়ে দুপুর ১টায় শেগণনা শেষে দেখা যায় ‘গান্ধীদের মনোনীত’ প্রার্থী ৯০ শতাংশ ভোট পেয়েছেন। এর মাধ্যমে ২৪ বছর পর প্রথমবারের মতো কংগ্রেসের একজন অ-গান্ধী সভাপতি হচ্ছেন খড়্গে।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অন্ধ্র্র প্রদেশে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী খড়্গেকে জয়ী বলে ঘোষণা করেন। তিনি নতুন প্রধানের কাছে রিপোর্ট করবেন কিনা এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, “নতুন সভাপতিই ঠিক করবেন আমার ভূমিকা কী হবে। খড়্গে জি ও সোনিয়া জি কে জিজ্ঞেস করেন।”

ফল ঘোষণার আগে আগে ‘ব্যাপক অনিয়মের’ অভিযোগ তোলে শশী থারুরের পক্ষ।

নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমরা মধুসূদন মিস্ত্রিকে লেখা এক চিঠিতে শশী থারুরের পক্ষ থেকে বলা হয়, “উত্তরপ্রদেশের নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুতর অনিয়ম আপনার নজরে আনতে চাই। দেখতে পাচ্ছেন, ঘটনাগুলো মারাত্মক এবং সেখানে নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা এবং সততার অভাব রয়েছে।”

তবে ভোটের ফল প্রকাশের পর কংগ্রেসের নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন শশী থারুর, বিশাল এই দায়িত্ব পালনে ‘খড়্গেজির’ সাফল্যও কামনা করেছেন তিনি।

কংগ্রেস পার্টির প্রায় ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবারের মতো সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি বেছে নেওয়া হল। একের অধিক প্রার্থী থাকায় এই ছয়বার ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।

সর্বপ্রথম ১৯৩৯ সালে একের অধিক সভাপতি পদপ্রার্থী দেখেছিল কংগ্রেস। সেবার মহাত্মা গান্ধীর সমর্থন সত্ত্বেও পি সীতারামাইয়া সভাপতি নির্বাচনে নেতাজী সুভাস চন্দ্র বোসের কাছে হেরে গিয়েছিলেন।

ভারতের স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়ই কংগ্রেস দলটিকে নেতৃত্ব দিয়েছেন গান্ধী পরিবারের কোনো একজন সদস্য, তারা সবসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে এসেছেন।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না