শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইমরান খানকে সংসদ সদস্য পদে অযোগ্য ঘোষণা করেছে -পাকিস্তান ইসিপি
ইমরান খানকে সংসদ সদস্য পদে অযোগ্য ঘোষণা করেছে -পাকিস্তান ইসিপি
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টের সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। শুক্রবার সর্বসম্মত সিদ্ধান্তে তোষাখানা দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে নির্বাচন কমিশন।
শুক্রবারের রায়কে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রায়কে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে। শুধু তা-ই নয়, রায়ের বিরুদ্ধে ইমরান খান ও তার সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছে পিটিআই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসেছে, তোষাখানা মামলায় ইসিপির পাঁচ সদস্যের একটি বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হওয়ায় ইমরান খান জাতীয় পরিষদের সদস্য হওয়ার অযোগ্য।
গত আগস্টে ইমরানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) একজন সদস্য। তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, বিদেশিদের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করেন দেন তিনি। এমনকি ঘোষণাপত্রে সম্পদ প্রকাশও করেননি তিনি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 