শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা : ট্রাম্পের সহযোগী ৪ মাসের জেল
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা : ট্রাম্পের সহযোগী ৪ মাসের জেল
৪৫৮ বার পঠিত
শনিবার, ২২ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা : ট্রাম্পের সহযোগী ৪ মাসের জেল

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র  প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় কংগ্রেসের তদন্ত কমিটিকে অসহযোগিতার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে সাড়ে ৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন দেশটির ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারির সহিংস ঘটনায় চলতি বছরের জুলাইয়ে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন স্টিভ ব্যানন। এ সংক্রান্ত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য কিংবা নথি সরবরাহ করতে অস্বীকার করেছিলেন তিনি।

বিচারকরা জানান, ব্যানন ইচ্ছাকৃতভাবেই সময়সীমা উপেক্ষা করেছেন যা আদালত এবং কংগ্রেসের অবমাননার সামিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ৬৮ বছর বয়সী স্টিভ ব্যানন। শুক্রবার রায় ঘোষণার পর ব্যানন সাংবাদিকদের বলেন, ‘আজকে বিচারকের রায়ের দিন ছিল। এর বিরুদ্ধে আপিল করা হবে।’

২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের প্রধান ছিলেন ব্যানন। ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজের প্রধান কৌশলবিদের দায়িত্ব পেয়েছিলেন তিনি। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ে ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন তাণ্ডব চালায়। ওই ঘটনায় দাঙ্গার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকেই স্টিভ ব্যাননকে সাক্ষ্য দিতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু ব্যানন তা উপেক্ষা করেন। যেসব নথিপত্র চাওয়া হয় তা সরবরাহ করেননি তিনি। পরবর্তী সময়ে এ নিয়ে নির্দেশনা জারি করেন আদালত। সেটিও উপেক্ষা করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না