বুধবার, ২৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড | স্টাইল » তারেক রহমান জঙ্গিদের অর্থ দিয়ে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালাতেন: সজীব ওয়াজেদ
তারেক রহমান জঙ্গিদের অর্থ দিয়ে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালাতেন: সজীব ওয়াজেদ
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিদের অর্থায়ন নিয়ে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। বুধবার (২৬ অক্টাবর) প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে অর্থ পাঠাতো বিএনপি সরকারের নেতারা।
ভিডিওতে সজীব ওয়াজেদ বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠনের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, লুটতরাজ ও ধর্ষণ করতে শুরু করে। এমনকি উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলোকে অর্থ ও তালিকা দিয়ে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালাতে থাকে তারা। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ৮ জন নেতার মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতো খালেদা জিয়ার সরকার।’
তিনি আরও বলেন, ‘এমনকি মন্ত্রীদের চাপের কারণে পুলিশ বাহিনীর অনেক সদস্যও বাধ্য হয়েছিল জঙ্গিদের সহযোগিতা করতে। পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে নিরাপদে অর্থ পাঠাতো বিএনপি সরকারের নেতারা। এমনকি কখনও পুলিশ এই জেএমবি জঙ্গিদের গ্রেফতার করলেও সরকারের চাপে ছেড়ে দিতে বাধ্য হতো। অথবা আদালত থেকে তাদের জামিন দেওয়ার জন্য বিশেষ নির্দেশ আসতো সরকারের উচ্চ পর্যায় থেকে।’




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 