বুধবার, ২৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ’র বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
ইইউ’র বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান পাল্টা ব্যবস্থা নিল।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেছিলেনন, “আগামী কয়েকদিনের মধ্যে ইইউর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”
নিষেধাজ্ঞা দেয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কথিত ফ্রেন্ডস অফ ফ্রি ইরান, দি ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অফ জাস্টিস, স্টপ দা বোম্ব, ডয়চেভ্যালে পার্শিয়ান, আরএফআই পার্সিয়ান, ইন্টারন্যাশনাল লীগ অ্যাগেইনেস্ট রেসিজম অ্যান্ড এন্ট্রি সেমিটিজম, কার্ল কল কোম্পানি এবং রেইন বায়ার্ন ফারজেবু কোম্পানি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
নিষিদ্ধ তালিকায় পড়া ব্যক্তিদের মধ্যে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কর্মকর্তারা রয়েছেন। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং কয়েকজন সাংবাদিকও আছেন।
নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা ইরানের ভিসা পাবে না। পাশাপাশি ইরানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ ইরান সরকারের কাছে হস্তান্তর করা হবে।
এরও আগে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন, সহিংসতা উসকে দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্রিটিশ নাগরিক ও কয়েকটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছিল, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রিটেনের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইরানে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম উস্কে দেয়ার কারণে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 