শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ৩০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়
৫৬৫ বার পঠিত
রবিবার, ৩০ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

---বিবিসি২৪নিউজ, ক্রীড়া ডেস্কঃ জয় সময়ের অপেক্ষা মাত্র। ৩৫ রানেই যে ৪ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। কিন্তু মাঝের সময়ে শন উইলিয়ামসের দৃঢ়তায় বাড়তে থাকে আফ্রিকার দেশটির আশা। শেষে মঞ্চায়িত হয় রোমাঞ্চকর সব মুহূর্ত। উত্তেজনায় ঢেউ তোলা ব্রিসবেনের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের।

আজ (রবিবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে। সেই লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান করতে পারে জিম্বাবুয়ে। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নতুন ইতিহাস লেখা হয়ে যায় বাংলাদেশের। এবারই প্রথম নির্দিষ্ট কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দ্বিতীয় জয়ের দেখা পেলো লাল-সবুজ জার্সিধারীরা।

সেই জয়টাও এলো কত নাটকীতায়। জয় উদযাপন করেও আবার মাঠে নামতে হয় বাংলাদেশকে! মোসাদ্দেক হোসেনের করা শেষ ওভারের শেষ বলে স্টাম্পিং হলেন ব্লেসিং ‍মুজারাবানি। ১ বলে ৫ রানের প্রয়োজনীয়তা তাতে মিটলো না জিম্বাবুয়ের। বাংলাদেশের জয় উৎসব হওয়াটা স্বাভাবিক। কিন্তু রিপ্লেতে দেখা গেলো উইকেটকিপার নুরুল হাসান সোহান স্টাম্প ক্রস করার আগেই বল গ্লাভসে নিয়েছিলেন। আসে ‘নো’ বলের সিদ্ধান্ত। সেসময় জিম্বাবুয়ের শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ৪ রান। একটা বাউন্ডারি হলেই হয়। টান টান উত্তেজনার ম্যাচে অবশ্য বাংলাদেশই হেসেছে। মোসাদ্দেকের শেষ বলটা ব্যাটেই লাগাতে পারেননি মুজারাবানি।

এর আগেও উত্তেজনার কমতি ছিল না ব্রিসবেনের ম্যাচটিতে। শুরুতে চাপে পড়লেও উইলিয়ামসের ব্যাটে আশা বাড়তে থাকে জিম্বাবুয়ের। চমৎকার ব্যাটিংয়ে অভিজ্ঞ ব্যাটার তুলে নেন হাফসেঞ্চুরি। তার আউটেও আছে চরম উত্তেজনা। নিজের বলে নিজেই ফিল্ডিং করে দু্র্দান্ত থ্রোতে উইলিয়ামসকে রান আউট করেছেন বাংলাদেশ অধিনায়ক। ৪২ বলে ৮ বাউন্ডারিতে ৬৪ রান করেছেন উইলিয়ামস।

তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রায়ান বার্ল। এই ব্যাটার অপরাজিত ছিলেন ২৭ রানে। ২৫ বলের ইনিংসে তিনি মেরেছেন ২ চার ও ১ ছক্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে তাসকিন আহমেদের ‘ম্যাজিক’। অন্তত প্রথম ওভারের পারফরম্যান্সে সেটি বলাই যায়। নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর জিম্বাবুয়ের বিপক্ষেও যে প্রথম ওভারে উইকেট পেলেন এই পেসার।

উইকেট উদযাপন করতে মাত্র ৩ বল লেগেছে বাংলাদেশের। তাসকিনের হাত ধরে এসেছে প্রথম সাফল্য। এই পেসারের আগের বলে বাউন্ডারি হাঁকিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। পরের বলেই ডিপ থার্ডম্যানে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন জিম্বাবুয়েইন ব্যাটার। ফেরার আগে ৩ বলে ১ বাউন্ডারি করেন ৪ রান।

এখানেই শেষ নয়, পরের ওভারে বল হাতে নিয়ে আবারও উইকেট উদযাপনে মাতেন তাসকিন। এবার তার শিকার আফ্রিকার দলটির অধিনায়ক ক্রেগ আরভিন। বেশ বাইরের বল খোঁচা মেরে উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্ল্যাভসে ধরা পড়েন তিনি। ৭ বলে ২ বাউন্ডারিতে ৮ রান করেন আরভিন।

তাসকিনের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে আলো ছড়ালেন মোস্তাফিজ। বল হাতে নিয়েই উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার। শুরুটা মিল্টন শুম্বাকে দিয়ে। এই আউটে সাকিব আল হাসানের অবদান কম নয়। বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন চমৎকার এক ক্যাচ। শুম্বা স্টেট ব্যাট খেলতে চেয়েছিলেন। কিন্তু বল উঠে যাওয়ায় মিডঅফে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাকিব। ফেরার আগে শুম্বা ১৫ বলে করেন ৮ রান।

বাংলাদেশের পরের উইকেটের আনন্দটা সবচেয়ে বেশি। আউট হয়েছেন যে সিকান্দার রাজা! সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের সেরা ব্যাটার তো তিনিই। তবে বিশ্বকাপের মঞ্চে তাকে কিছুই করতে দেননি মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়েছেন আফিফ হোসেনকে। ৩ বল খেললেও রাজা রানের খাতা খুলতে পারেননি।

এরপর আবার তাসকিনের আঘাত। এবার তার শিকার রেগিস চাকাভা। সোহানের গ্ল্যাভসবন্দি হওয়ার আগে জিম্বাবুয়ে উইকেটকিপার ১৯ বলে করেন ১৫ রান। তাতে তৃতীয় উইকেটের দেখা পান ডানহাতি পেসার।

এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলারও তিনি। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে তাসকিন পেয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। মোস্তাফিজও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার মতো ২ উইকেট নিতে মোসাদ্দেকের খরচ ৩৪ রান।

এর আগে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেছেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার ও লিটন দাস বিদায় নিলেন দ্রুত। তৈরি হলো চাপ। ওই মুহূর্তে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে দলকে পথে ফেরান শান্ত। শুধু তা-ই নয়, হাফসেঞ্চুরি পূরণ করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসও খেলে ফেলেন বাঁহাতি ব্যাটার। তবে দলের অন্য ব্যাটারদের ব্যর্থতায় স্কোর খুব বড় হয়নি বাংলাদেশের।

আজ (রবিবার) ব্রিসবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভ ম্যাচে হেসেছে শান্তর ব্যাট। তার ৭১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোরের প্রায় অর্ধেকটাই এসেছে শান্তর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আফিফ হোসেনের। ১৯ বলে ১ চার ও ১ ছক্কায় ইনিংসটি খেলেছেন তিনি। এছাড়া ২৩ রান সাকিবের। আর ১৪ রান করেছেন লিটন দাস। এছাড়া আর কোনও ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার রিচার্ড এনগারাভা। এই পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। ব্লেসিং মুজারাবানি ২ ওভারে ১৩ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫০/৭ (শান্ত ৭১, আফিফ ২৯, সাকিব ২৩, লিটন ১৪, মোসাদ্দেক ৭; মুজারাবানি ২/১৩, এনগারাভা ২/২৪)।

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৭/৮ (উইলিয়ামস ৬৪, বার্ল ২৭*, চাকাভা ১৫, শুম্বা ৮, আরভিন ৮; তাসকিন ৩/১৯, মোস্তাফিজ ২/১৫, মোসাদ্দেক ২/৩৪)।

ফল: বাংলাদেশ ৩ রানে জয়ী।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া