বুধবার, ২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সাংবাদিক হত্যারই বেশিরভাগ বিচার হয় না: জাতিসংঘ
সাংবাদিক হত্যারই বেশিরভাগ বিচার হয় না: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২ নভেম্বর) জাতিসংঘের একটি সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যারই বিচার হয় না। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত ও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানায় জাতিসংঘ।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে একটি বিবৃতিতে লেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না।
তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো।
ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের ১১৭ সাংবাদিককে কাজ করার সময় হত্যা করা হয়েছে। আর ৯১ জনকে হত্যা করা হয়েছে যখন তারা কাজে ছিলেন না। এরমধ্যে বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় গণমাধ্যম আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের এই সংস্থাটি বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 