শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ফের এক ফ্রেমে ধরা দিলেন দীপিকা-রণবীর !
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ফের এক ফ্রেমে ধরা দিলেন দীপিকা-রণবীর !
৬৯২ বার পঠিত
শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফের এক ফ্রেমে ধরা দিলেন দীপিকা-রণবীর !

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ বহুদিন পর রণবীর সিং তার ব্যক্তিগত জীবনের এক টুকরো ছবি দর্শকদের জন্য পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার রণবীর একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তার সঙ্গে তার ঘরণী দীপিকা পাড়ুকোনকে দেখা যায়। তারা দু’জন প্রমোদতরীতে মজা করছেন।

ইনস্টাগ্রাম স্টোরিজে অভিনেতা একটি ছোট ভিডিও পোস্ট করেছেন আর সেখানে দীপিকাকে ‘কিউটি’ বলে সম্বোধন করেছেন তিনি। ভিডিও দেখে মনে হচ্ছে তারা বিদেশে কোথাও বেড়াতে গিয়েছেন, এটা সেখানকারই ছবি।

অন্যদিকে রণবীর পরেছেন সাদা টি শার্ট এবং কালো ট্র্যাক প্যান্ট, সঙ্গে সাদা মোজা এবং হলুদ জুতা। পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে বসে আছেন প্রমোদতরীতে।বহুদিন রণবীর এবং দীপিকাকে একত্রে দেখা যায়নি।

মাঝে শোনা যাচ্ছিল তাদের বিচ্ছেদের খবর। এছাড়া তারা যে তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সেই কথাও শোনা যাচ্ছিল। অবশেষে সেসবকে মিথ্যা প্রমাণ করে তারা ফের এক ফ্রেমে ধরা দিলেন।
মঙ্গলবার দীপিকা পাড়ুকোনের আগামী ছবি পাঠানের টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকে।

আগামী বছরের ২৫ জানুয়ারি এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। এছাড়া তিনি বর্তমানে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন। এছাড়াও তার হাতে রয়েছে ফাইটারের কাজ যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে হৃতিক রোশনকে।
অন্যদিকে রণবীর কাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে ফিফা বিশ্বকাপে। তাকে ভারতের প্রতিনিধি হিসেবে ডাকা হয়েছে কাতারে। এছাড়া তিনি সম্প্রতি এনবিএ গেমসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু ধাবিতে। রকি আওর রানি কী প্রেম কাহানি ছবির শুটিং ইতোমধ্যেই তিনি সেরে ফেলেছেন করণ জোহরের সঙ্গে। তার হাতে রয়েছে রোহিত শেঠির ছবি ‘সার্কাস’।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প