শিরোনাম:
●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৪৭১ বার পঠিত
রবিবার, ৬ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ব্যাটে বল লাগলেও সাকিবকে বিতর্কিত লেগ বিফোর দেওয়া হলো। অস্ট্রেলিয়ার মিডিয়ার চোখে যা ‘ডাকাতি’। ভারত ম্যাচেও বাংলাদেশ ‘মানবিক ভুলের’ ভুক্তভোগী। ওই ‘ভুলেই’ যেন সেমিফাইনালে খেলার ‘স্বপ্ন চুরি’ হলো বাংলাদেশের। ভালোর আশা দেওয়া দলটা জমা করতে পারলো ১২৭ রান। তবু বোলাররা লড়লেন। তবে ১১ বল থাকতে ৫ উইকেটে হারায় পাকিস্তানের সেমিফাইনালের পথ আটকাতে পারলেন না।

ভারত-জিম্বাবুয়ে ম্যাচের শেষ বল পর্যন্ত আশায় থাকার কথা জানিয়েছিলেন পাকিস্তান ব্যাটার শান মাসুদ। বাংলাদেশ পেসার তাসকিন বলেছিলেন, অলৌকিক কিছু তো ঘটতেও পারে। দিনের প্রথম ম্যাচেই সেই ‘অঘটন’ কিংবা ‘অলৌকিক ঘটনা’ ঘটে যায়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিদায় করে দেয় নেদারল্যান্ডস। এক ম্যাচ থাকতে ভারতকে সেমিফাইনালে তুলে দেয়। স্বপ্ন বাঁচিয়ে দেয় বাংলাদেশ ও পাকিস্তানের। শেষ চারের যে প্রত্যাশা পূরণ হলো পাকিস্তানের।

অ্যাডিলেডে প্রোটিয়াদের হার দেখে মাঠে নামেন সাকিবরা। একাদশে তিন পরিবর্তন এনে টস জিতে ব্যাটিং নেন টাইগার কাপ্তান। লিটন দাস ফিরে যান ১০ রান করে। দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করেন সৌম্য সরকার ও নাজমুল শান্ত। সৌম্য ২০ রান করে ফিরে যান। দলের রান তখন ১০.৪ ওভারে ৭৩। ওখান থেকে রানটা অনায়াসে ১৪০ ছোঁয়া হতে পারতো। কিন্তু পরের বলেই ‘ভুল আউটের’ শিকার হন সাকিব। মোমেন্টাম হারায় বাংলাদেশ।

মানসিক বাধা কিংবা অন্য কারণে ওই ধাক্কা সামলে উঠতে পারেনি শ্রীধরন শ্রীরামের শিষ্যরা। নাজমুল শান্ত ৪৮ বলে সাতটি চারের মারে ৫৪ রান করে ফিরতেই বিপর্যয়ে পড়ে। মোসাদ্দেক (১) ও নুরুল হাসান (০) ব্যর্থ হয়ে শাহিন আফ্রিদির ১৭তম ওভারে ফিরে যান। কোন রকম লড়াই করার মতো পুঁজি এনে দেন ২০ বলে ২৪ রানের হার না মানা ইনিংস খেলা আফিফ হোসেন।

জবাব দিতে নেমে ধুঁকে ধুঁকে ব্যাটিং করতে থাকেন অফ ফর্ম যাওয়া দুই পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তারা ১০.৩ ওভারে ৫৭ রান তোলেন। বাবর ফিরে যাওয়ার আগে ৩৩ বলে ২৫ রান করেন। রিজওয়ান খেলেন ৩২ বলে ৩২ রানের ইনিংস। পরে নওয়াজ ১১ বলে ৪ করে আউট হন। তাদের ধীর ব্যাটিংয়ের ক্ষতি মোহাম্মদ হারিস ১৮ বলে দুই ছক্কা ও এক চারে ৩১ রানের ইনিংস খেলে পুষিয়ে দেন। শান মাসুদ ১৪ বলে ২৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

বিতর্কের বাইরে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন আফ্রিদি। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। দুই উইকেট নেওয়া শাদাব ৩০ রান খরচ করেন। হারিস রউফ ৪ ওভারে ২১ ও ইফতিখার ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন একটি উইকেট। বাংলাদেশের হয়ে নাসুম ৪ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। মুস্তাফিজ ৪ ওভারে ২১ রান দিয়ে নেন একটি উইকেট। এছাড়া সাকিব ও এবাদত একটি করে উইকেট নিয়েছেন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী