শিরোনাম:
●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | শিরোনাম | সাবলিড » মার্কিন মধ্যবর্তী নির্বাচন ভোট চলছে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | শিরোনাম | সাবলিড » মার্কিন মধ্যবর্তী নির্বাচন ভোট চলছে
৬৩১ বার পঠিত
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ভোট চলছে

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রজুড়ে আজ মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে পারে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, একের পর এক ভোটকেন্দ্রগুলো খুলছে। ইতোমধ্যে অ্যারিজোনা, কলোরাডো,মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, উটাহ, উইয়োমিং সবখানেই ভোট শুরু হয়েছে।

ডয়চে ভেলে বলছে, বাংলাদেশ সময় বিকেল ৫ টায় দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি আগামী ১২ ঘণ্টা পরে শেষ হবে। তবে এর চূড়ান্ত ফল পেতে কয়েক দিন, এমনকি কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগাম ভোট পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস ইলেকশন প্রজেক্ট বলেছে, ৪ কোটি ৩০ লাখের বেশি মার্কিন নাগরিক ইতিমধ্যে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।

কংগ্রেসের উভয় কক্ষ, প্রতিনিধি পরিষদ ও সেনেটের জন্য সদস্য নির্বাচন করবেন ভোটাররা। এর মধ্যে প্রতিনিধি পরিষদের সব আসন, অর্থাৎ ৪৩৫ জন সদস্য নির্বাচন করা হবে। আর সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির জন্য নির্বাচন হতে যাচ্ছে।

বর্তমানে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আছে। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে কোনো একটির নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছে চলে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বাইডেনের মেয়াদের শেষ দুই বছরে ডেমোক্র্যাটদের বিভিন্ন ইস্যু কংগ্রেসে পাস করাতে সমস্যা হতে পারে।

সোমবার শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে মাঠে নেমেছিলেন বাইডেন ও ট্রাম্প। বাইডেন এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটন ডিসি থেকে একটু দূরে অবস্থিত বোয়ি স্টেট বিশ্ববিদ্যালয়ে সোমবার বক্তব্য দিতে গিয়ে বাইডেন বলেন, আমরা হৃদয়ে অনুভব করছি যে আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে আছে, আর আমরা এ-ও জানি যে, আপনাদের পক্ষে একে রক্ষা করার সময় এখনই।

এদিকে ওহাইও রাজ্যের এক সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর তিনি বলেন, আগামী সপ্তাহে তিনি একটি বড় ঘোষণা দিতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। ১৫ নভেম্বর ঘোষণাটি আসতে পারে বলেও জানান ট্রাম্প।

us mid
সোমবার সমাবেশ শেষে হোয়াইট হাউসে ফেরার পথে বাইডেন সাংবাদিকদের বলেন, তার বিশ্বাস ডেমোক্র্যাটরা সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। আর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখাটা ‘কঠিন’ হতে পারে৷ সেক্ষেত্রে ওয়াশিংটনে তার জীবনটা ‘আরো কঠিন’ হয়ে উঠতে পারে।

মধ্যবর্তী নির্বাচনের ফল বাইডেনের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কারণ, এর উপর নির্ভর করে বাইডেন ২০২৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কি না সেই সিদ্ধান্ত নিতে পারেন।

যদি কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ হারায় তাহলে মেয়াদের শেষ দুই বছর বাইডেন কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বেন। সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ইস্যু, ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তার বিষয়গুলোতে বাইডেন কিছু করতে পারবেন না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এখন যতটা আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে সেটা রিপাবলিকানরা চালিয়ে যেতে চান না। পেনসিলভেনিয়া, নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন, নিউ হ্যাম্পশায়ার এবং ওহাইওর সেনেট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।



এ পাতার আরও খবর

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’

আর্কাইভ

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা