শিরোনাম:
●   যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ ●   চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত ●   ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ●   জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ ●   এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি ●   ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন—‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া ●   কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন ●   ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ●   ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ●   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মরক্কো- ক্রোয়েশিয়া ম্যাচ গোলশূন্য ড্র
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মরক্কো- ক্রোয়েশিয়া ম্যাচ গোলশূন্য ড্র
৪৯০ বার পঠিত
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মরক্কো- ক্রোয়েশিয়া ম্যাচ গোলশূন্য ড্র

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের চতুর্থ দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এ ম্যাচে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া মাঠে নামে মরক্কোর বিপক্ষে। এটি দুদলের প্রথম ম্যাচ।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল-বাইত স্টেডিয়ামে মাঠে নামে ক্রোয়েশিয়া ও মরক্কো।

ম্যাচে প্রথমার্ধে ৪টি শটে আঘাত হানলেও গোলের দেখা পায়নি ক্রোয়েশিয়া। তবে একটি শট টার্গেটে থাকলেও গোল হয়নি। অপরদিকে আক্রমণে পিছিয়ে ছিলনা মরক্কো। তারা ৫টি শট নিলেও একটিও অন টার্গেটে ছিল না। এতে প্রথমার্ধ শেষে গোল শূন্য ০-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।

পরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণাত্মক হয়ে উঠে ক্রোয়েশিয়া। ম্যাচের ৭৮ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পান মরক্কোর মিড ফিল্ডার আমরাবাত। ম্যাচের শেষ দিকে দুদলের ডিফেন্স ভেদ করে জালে বল পাঠাতে পারেনি কোনো দল। ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়।

ম্যাচে শেষ পর্যন্ত দুটি শট অনটার্গেটে থাকলেও গোল পায়নি ক্রোয়েশিয়া। এছাড়া দ্বিতীয়ার্ধে ৩টি শট নেয় মরক্কো। এরমধ্যে দুটো ছিল অন টার্গেট। তবু জালের দেখায় পায়নি বল।

ম্যাচের শুরুতে ২ মিনিটের মাথায় মরক্কোর ফাউলে ফ্রি কিক পেয়ে যায় ক্রোয়েশিয়া। তবে লুকা মদ্রিচের লম্বা কিক মরক্কোর ডিফেন্স ভেদ করতে পারেনি। পরে ম্যাচের ৮ মিনিটে পাল্টা পাল্টা পাল্টি ফ্রি কিক পায় দুদল। তবে ম্যাচের ১৭ মিনিটের মাথায় একটি সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে পেরিসিচের বা পায়ের লম্বা শটটি মিস হয়ে যায়।

তবে শুরু থেকে ম্যাচে আধিপত্য ধরে রাখে ক্রোয়েশিয়া। ম্যাচের ২০ মিনিটের মধ্যে মরক্কো শিবিরে দুটি আঘাত হানলেও গোলের দেখা পায়নি তারা। তবে সঙ্গে সঙ্গেই পাল্টা আঘাত হানেন মরক্কোর হাকিমির বা পায়ের লম্বা শট ক্রোয়েশিয়ার ডিফেন্সে আটকে যায়।

এছাড়া ২৫ মিনিটের মধ্যে দুটি কর্ণার কিক পেলেও গোল আদায় করতে পারেনি ক্রোয়েশিয়া। ম্যাচ গড়িয়ে ৩০ মিনিটে এলে আক্রামণ পাল্টা আক্রমণ বাড়াতে থাকে দুদল। ৫ মিনিটে ৪টি ফাউলের বাঁশি বাজান রেফারি। ফাউলের ছড়াছড়ির ম্যাচে প্রথমার্ধে দুদল মোট ১২টি ফাউল করেন। তবে প্রথমার্ধ পর্যন্ত ম্যাচের ৫৮ ভাগ সময় পর্যন্ত বল থাকে ক্রোয়েশিয়ার দখলে। বাকি ৪২ ভাগ ছিল মরক্কোর শিবিরে। ৪৫ মিনিট পর্যন্ত ক্রোয়েশিয়া ৪টি শটে আঘাত হানলেও আক্রমণে পিছিয়ে ছিল না মরক্কো। তারা ৫টি আঘাত হানে। তবে গোলের দেখা পায়নি কেউ।

---দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণাত্মক হয়ে উঠে ক্রোয়েশিয়া। ম্যাচের ৪৮ মিনিটে গাভারদিয়ল বল নিয়ে মরক্কো শিবিরে ঢুকে পড়োলে অফসাইডের বাঁশি বেজে উঠে। বদলি খেলোয়ার মারিও প্যাসালিক অফসাইডের শিকার হন।

ম্যাচের ৭৮ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পান মরক্কোর মিড ফিল্ডার আমরাবাত। ম্যাচের শেষ দিকে দুদলের ডিফেন্স ভেদ করে জালে বল পাঠাতে পারেনি কোনো দল। ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়।

এদিকে আজকের ম্যাচে জলাৎকো দালিচের শিষ্যরা গত বিশ্বকাপে সাফল্যে পুনরাবৃত্তির আশা নিয়ে কাতার মিশন শুরু করতে চায়। অপরদিকে শক্তিশালী ক্রোয়েশিয়াকে মোকাবিলার আগে মরক্কোর সামনে অনুপ্রেরণা গতকালের ম্যাচে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনার বিপক্ষে সৌদির জয়। মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগি তেমন কিছুই প্রত্যাশা করছেন শিষ্যদের কাছে।

সমীকরণে ক্রোয়েশিয়া ও মরক্কো দুদলই দারুণ ছন্দে রয়েছে। সবশেষ ছয় ম্যাচে অপরাজিত রয়েছে ক্রোয়াটরা অপরদিকে আগের পাঁচ ম্যাচে হারেনি মরক্কো। এছাড়া ফিফা র‍্যাঙ্কিংয়েও খুব বেশি ব্যবধান নেই দুদলের মধ্যে। ক্রোয়েশিয়ার অবস্থান ১২ ও মরক্কো আছে ২২তম স্থানে।

আসুন দেখে নেই আজকের ম্যাচে দুদলের একাদশ ও ফর্মেশন।

ক্রোয়েশিয়া: (৪-৩-৩) লিভাকোভিচ (গোলরক্ষক), গাভারদিয়ল, লভরেন, সোসা, জুরানোভিচ, ব্রোজোভিচ, কোভাচিচ, লুকা মদ্রিচ, ক্রামারিচ, পেরিসিচ, ভ্লাসিচ।

মরক্কো: (৪-৩-৩) বোনো (গোলরক্ষক), নায়েফ আগুয়ের্দ, সাইস, মাজরাউই, হাকিমি, আমাল্লাহ, আমরাবাত, উনাহি, এল-নেসিরি, বোফাল, জিয়েখ



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র