রবিবার, ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতীয় গ্রিডে নতুন যুক্ত হলো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয় গ্রিডে নতুন যুক্ত হলো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।
শনিবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেঅ
মন্ত্রণালযযের ফেরিফায়েড ফেসবুক পেজে শনিবার রাত সাড়ে ১০টায় দেয়া এক পোস্টে বলা হয়, আজ (শনিবার) থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হলো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে। এবং জাতীয় গ্রিডে যুক্ত হলো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
কিছুদিনের মধ্যে আরও কয়েকটি প্রকল্প থেকে বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
গত জুন মাসের শেষের দিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নতুন চারশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম হলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে।
উল্লেখ্য, এপিএসসিএলের ছয়টি ইউনিট থেকে বর্তমানে দৈনিক ১ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 