শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কো
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কো
৫৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কো

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র আর বেলজিয়ামকে হারিয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল মরক্কো। আগেই দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া কানাডার বিপক্ষে তাই হার এড়াতে পারলেই চলতো তাদের।

কিন্তু জয় নিয়েই মাঠ ছাড়লো মরক্কানরা। সেই সঙ্গে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোয় উঠল তারা।উত্তর আফ্রিকার দেশটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠার স্বাদ পেল। এর আগে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে তারা শেষ ষোলোয় উঠেছিল।

অর্থাৎ ৩৬ বছর আগে পাওয়া সাফল্যের পুনরাবৃত্তি ঘটাল তারা।
দোহার আল থুমামা স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ ২-১ গোলে জয় পেয়েছে মরক্কো। ৩টি গোলই হয়েছে প্রথমার্ধে। শুরুতেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন হাকিম জিয়াশ। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ইউসেফ এন-নাসেরি। বিরতির আগে একটি গোল অবশ্য শোধ করে কানাডা; তবে তা আত্মঘাতী গোল।

কানাডা গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে চতুর্থ মিনিটে এগিয়ে যায় মরক্কো। ডিফেন্ডারের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সের বাইরে বেরিয়ে আসেন কানাডিয়ান গোলরক্ষক মিলান বোরিয়ান। কিন্তু তিনি নেন লক্ষ্যহীন শট। আর তা থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালের ঠিকানায় পাঠিয়ে দেন হাকিম জিয়াশ।

চাপে পড়ে যাওয়া কানাডা ২৩তম মিনিটে হজম করে দ্বিতীয় গোল। এবার নিজেদের ডিফেন্সের ভুলেই কপাল পোড়ে তাদের। কামাল মিলার ও স্টিভেন ভিটোরিয়ার পেছনে থেকেও মাঝমাঠ থেকে তাদের আগে বলের কাছে পৌঁছে যান এন-নেসিরি। এরপর ওই দুই ডিফেন্ডারের মধ্য দিয়েই জাল খুঁজে নেন সেভিয়ার তারকা ফরোয়ার্ড।

৪০তম মিনিটে একটি গোল উপহার পায় কানাডা। স্যামুয়েল অ্যাডাহকুবির ক্রস নায়েফ আগের্দের পায়ে লাগলে দিক পাল্টে বল জালে জড়ায়। ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এ বিশ্বকাপে এটাই প্রথম আত্মঘাতী গোল এবং সব আসর মিলিয়ে শততম। যোগ করা সময়ে এন-নেসিরির গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান বাড়াতে পারেনি মরক্কো।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা