শিরোনাম:
●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

BBC24 News
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আফ্রিকা | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্পেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো
প্রথম পাতা » আফ্রিকা | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্পেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো
৬৬৬ বার পঠিত
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ নক আউটপর্বের স্পেন ও মরক্কো মধ্যকার ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল দিতে পারেনি কেউই। অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও ফলাফল না এলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে শক্তিশালী স্পেনকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠল আফ্রিকান দল মরক্কো।

টাইব্রেকারে মোট তিনটি শট নেওয়ার সুযোগ পেয়েছে স্পেন। কিন্তু গোল মরক্কোর জালে একটি বলও স্পর্শ করাতে পারেননি স্প্যানশি ফুটবলাররা। প্রথম শট বারে লাগে এবং পরের দুটি শট রুখে দেন মরক্কান গোলকিপার। এদিকে প্রথম দুই শটে গোল পায় মরক্কো। তৃতীয় শটে গোল না হলেও পরেরবার ঠিক পায় দলটি। তাতেই জয় নিশ্চিত হয় মরক্কোর।

ইডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে স্পেন এগিয়ে থাকলেও আক্রমণে দুদলের সমান আধিপত্য ছিল। পুরো ম্যাচের ৭৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয় স্পানিশ ফুটবলাররা। আর মরক্কোর গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র একটি।

অন্যদিকে বল দখলে স্পেনের চেয়ে ঢের পিছিয়ে ছিল আফ্রিকান দলটির ফুটবলাররা। পুরো ম্যাচের কেবল ২৬ শতাংশ সময় ধরে নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পারে মরক্কো। আর স্পেনের গোলবার বরাবর শট নিয়েছে একটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা।

ম্যাচের ১২তম মিনিটে ভালো সুযোগ পায় মরক্কো। আশরাফ হাকিমির ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। আর ২২তম মিনিটে ডানদিক থেকে মরক্কোর জিয়েচের বাজে ফ্রি-কিক, ওলমো হেড করে বিপদমুক্ত করেন।

অন্যদিকে ২৬তম মিনিটে অ্যাসেনসিও নেটের সাইডে ধাক্কা দেন। বাজেভাবে গোল মিস হয়। ৩৩তম মিনিটেও সুযোগ পায় মরক্কো। তোরেসের কাছ থেকে বলটি ছিনিয়ে নেন মাজরাউই। এবং তারপর বক্সের বাইরে থেকে জোরালো শট নেন তিনি। সিমন কোনও মতে সেভ করেন।

দ্বিতীয়ার্ধ উত্তেজনা ছড়িয়েছে আরও বেশি। ম্যাচের ৭০তম মিনিটে ওলমোর নেয়া শট দারুণভাবে ব্লক করে অগার্ড। এদিকে ম্যাচের শেষ মুহূর্তে দানি ওলমোর বাকান ফ্রি কিকে কোন স্প্যানিশ খেলোয়াড়ই মাথা ছোঁয়াতে পারেননি; উলটো বল গোলমুখে গেলে দারুণভাবে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বৌনৌ। কর্নার থেকে দারুণ বলে হেড করেছিলেন লাপোর্ত কিন্তু মরক্কোর জমাট রক্ষণভাগের কাছে তা পরাস্ত হলে গোলশূন্য অবস্থাতেই শেষ ম্যাচ হয়।

অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় চলেছে খালি আক্রমণ ও পাল্টা আক্রমণ। একবার গোল পেয়েই গিয়েছিল মরক্কো। স্প্যানিশ গোলকিপারকে একাই পেয়ে গিয়েছিলেন করক্কোন তারকা ফুটবলার ওনাহি। কিন্তু তার নেয়া শট নিজের পা দিয়ে রুখে দেন সিমোন। অন্যদিকে স্পেন তো আক্রমণ চালিয়েছে মিনিটে মিনিটে। কিন্তু পায়নি গোলের দেখা। ফলে শেষ পর্যন্ত কোনো গোল না পেলে ম্যাচটি গড়ায় পেনাল্টিতে।

স্পেনের শুরুর একাদশ:

উনাই সিমোনে, জর্দি আলবা, রদ্রি, গাভি, সার্জিও বুস্কেটস, পেদ্রি, মার্কো এসেনসিও, ফেরান তোরেস, দানি অলমো, আইমেরিক লাপোর্তে, মার্কো লরেন্তে।

ফরমেশন: ৪-৩-৩।

স্পেনের কোচ: লুইস এনরিকে।

মরক্কোর শুরুর একাদশ:

আশরাফ হাকিমি, সোফিয়ান বাউফাল, ইউসুফ এন-নেসিরি, হাকিম জিয়েখ, সোয়ফান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজজেদিন অনাহি, রোউমান সাইস, নোউসার মাজরাউ, নায়েফ আগার্ড, বোনো।

ফরমেশন: ৪-৩-৩।

মরক্কোর কোচ: ওয়ালিদ রেগরাগুই।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের