শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতের অভ্যন্তরে মিয়ানমারের বোমাবর্ষণ
ভারতের অভ্যন্তরে মিয়ানমারের বোমাবর্ষণ
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ ভারতের অভ্যন্তরে বোমা ফেলার অভিযোগ উঠল মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। জান্তাবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মিজোরামের অভ্যন্তরে এই বোমা ফেলা হয়। এতে রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গত ১০ জানুয়ারি ভারত-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে জান্তাবিরোধী সশস্ত্রগোষ্ঠী চিন ন্যাশনাল আর্মির (সিএনএ) সদর দফতর ক্যাম্প ভিক্টোরিয়া অঞ্চলে বিমান হামলা চালায় দেশটির বিমানবাহিনী।
সদর দফতর লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। সেগুলোর মধ্যে অন্তত দুটি বোমা সীমান্তের পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যের ফারকাওয়ান গ্রামেও পড়েছে। তবে এই বোমায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফারকাওয়ানের বাসিন্দারা।
এ প্রসঙ্গে ভারতের সেনাবাহিনী দাফতরিকভাবে কোনও বিবৃতি দেয়নি।
তবে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, “আমরা সীমান্ত এলাকার সম্প্রতিক অস্থিরতা সম্পর্কে অবগত এবং বর্তমানে গোটা পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে। ”
ফারকাওয়ান গ্রাম পরিষদের অন্যতম সদস্য রামা বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় দু’টি বোমা পড়ার পর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের আশঙ্কা ছিল— রাতে আরও বোমা হামলা হতে পারে।
”
ইতিহাসে এই প্রথমবারের মতো ভারতের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।
গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। গত বছর গঠিত পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামের একটি ব্যানারের আওতায় তৎপরতা চালাচ্ছে তারা। চিন ন্যাশনাল আর্মিও পিডিএফের অন্যতম সদস্যসংগঠন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 