মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্ধুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছেন। সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন তারা।
সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় দুটি মরদেহ দেখতে পায়। ভুক্তভোগী অন্যরা বাড়ির ভেতরে ছিলেন। তাদের মধ্যে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয় পুলিশ। পরে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশের ধারণা, ভুক্তভোগী পরিবারটি কোনো চক্রের সঙ্গে জড়িত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়।
এ ঘটনাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে উল্লেখ করেছেন তুলারে কাউন্টি শেরিফ মাইক । তিনি বলেন, হামলায় জড়িতদের পুলিশ খুঁজছে। ঠিক এক সপ্তাহ আগেই ওই বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ।
তিনি বলেন, হামলায় অন্তত দুজন জড়িত সন্দেহে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। আমার কাছে আরও তথ্য আছে তবে তা আপাতত বলা সম্ভব নয়।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 