শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইভিএম নিয়ে ইইউকে যা বললেন- ইসি
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইভিএম নিয়ে ইইউকে যা বললেন- ইসি
৫৭৯ বার পঠিত
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইভিএম নিয়ে ইইউকে যা বললেন- ইসি

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ইভিএম নিয়ে অবিশ্বাস আছে কিনা জানতে চেয়েছে ইইউ, যা বলল ইসিইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অবিশ্বাস আছে কিনা- নির্বাচন কমিশনের (ইসি) কাছে সেটি জানতে চেয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার প্রতিনিধি দলটি নির্বাচন ভবনে গিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

ওই বৈঠকে ইইউ প্রতিনিধি দল জানতে চায়, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অবিশ্বাস আছে কিনা। জবাবে ইসি জানিয়েছে, যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গেছে। তবে আগামী নির্বাচনে কতটি আসনে এ মেশিনে ভোটগ্রহণ করা হবে, সেই বিষয়ে ইসি সিদ্ধান্তে উপনীত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে চলে দেড় ঘণ্টা। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথও সেখানে ছিলেন।

অপরদিকে চার্লস হোয়াইটলির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ডেনমার্ক, সুইডেন, জার্মান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতসহ ১১ জন। বৈঠকের পর সিইসি ও চার্লস হোয়াইটলি সাংবাদিকদের ব্রিফ করেন। এর আগে গত জুলাই মাসে ইসির সঙ্গে বসেছিল ইইউ দল।

সূত্র জানায়, ওই বৈঠকে সিইসি বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদের দুটি উপনির্বাচন, দুটি সিটি করপোরেশন, ১৯ পৌরসভা, ২১৯টি ইউনিয়ন পরিষদসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করেছেন বলে প্রতিনিধি দলকে জানিয়েছেন। তাদের বলেছেন, চলতি বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করাই বড় চ্যালেঞ্জ।

ইইউ প্রতিনিধি দল ইভিএম নিয়ে প্রশ্ন করেছিলেন উল্লেখ করে সিইসি বলেন, ইভিএম নিয়ে অবিশ্বাস আছে কিনা জানতে চেয়েছেন। তাদের বলেছি ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গিয়েছে। তবে আমরা কী পরিমাণ (কত আসনে) নির্বাচন ইভিএমে করতে পারব সেই বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি।



এ পাতার আরও খবর

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প