শিরোনাম:
●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ●   নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » বলিউডে কেজিএফ-২-কে ছাড়িয়ে রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » বলিউডে কেজিএফ-২-কে ছাড়িয়ে রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’
৮০১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বলিউডে কেজিএফ-২-কে ছাড়িয়ে রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ অবশেষে দীর্ঘ খরা কাটল। রেকর্ড গড়ল বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ভারতসহ বিশ্বের ১০০টির বেশি দেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির প্রথম দিন শুধু ভারতেই ছবিটি আয় করেছে রেকর্ড ৫৫ কোটি রুপি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঠান মুক্তির প্রথম দিনে যে অর্থ আয় করেছে তা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। এর আগে মুক্তির প্রথম দিনে ভারতে ‘কেজিএফ-২’ (হিন্দি) আয় করেছিল ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি। ‘ওয়ার’ ছবির আয় ছিল ৫১ দশমিক ৬০ কোটি রুপি।

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দীর্ঘ অপেক্ষার পর গতকাল (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে। ‘জিরো’ সিনেমা মুক্তির চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। ফিরেই হইচই ফেলে দিয়েছেন।

প্রথম দিন ছবিটি ভারতে মোট ৫,৫০০টি এবং ভারতের বাইরে ২,৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে।

হিন্দি ছবির বাজারে প্রথম দিন সবচেয়ে বেশি ব্যবসার পরিমাণ ঝুলিতে পুরেছে এই ছবি। ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে ছবির হিন্দি ভার্সনের ব্যবসার পরিমাণ ৫৫ কোটি টাকা। অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি প্রথম দিনে ঘরে তুলেছে ২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে প্রথম দিনেই সেঞ্চুরি (১০৬ কোটি) হাঁকিয়েছে ‘পাঠান’।



আর্কাইভ

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি