শিরোনাম:
●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » ফুটবল ছাড়ছেন বিশ্বের সেরা প্লেমেকার মেসুত ওজিল
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » ফুটবল ছাড়ছেন বিশ্বের সেরা প্লেমেকার মেসুত ওজিল
২৫৯৩ বার পঠিত
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুটবল ছাড়ছেন বিশ্বের সেরা প্লেমেকার মেসুত ওজিল

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ সাবেক জার্মান ও আর্সেনাল তারকা নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন মেসুত ওজিল। বারবার ইনজুরির কবলে পড়ায় তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাখসেহিরির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন এই তারকা।

বৃহস্পতিবার কায়সারিস্পোরের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাসাখসেহিরি। আর সেই ম্যাচে প্রথম অর্ধ শেষেই মাঠ ছাড়েন ওজিল। ইনজুরির কারণে বাসাখসেহিরির জার্সিতে পুরো মৌসুমে মাত্র চার ম্যাচ খেলেছেন তিনি। আর দলটির হয়ে সব মিলিয়ে খেলেছেন ৩৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে।

ওজিলের অবসরের বিষয়ে তুরস্কের সাংবাদিক ইয়াকুপ চিনার জানিয়েছেন, ওজিল তার অবসরের কথা এরইমধ্যে সতীর্থদের জানিয়ে দিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে ওজিলকে ধরা হয়। ওজিলের পেশাদার ক্যারিয়ারের শুরু জার্মান ক্লাব শালকের হয়ে। এরপর যোগ দেন বুন্দেসলিগার ওয়ের্ডার ব্রেমেনে। ক্লাব ফুটবলে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের গুরুত্বর্পূণ সদস্য ছিলেন তিনি।

রিয়ালের জার্সিতে লা লিগা ও কোপা দেল রে জয়ের পর ২০১৩ সালে ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন ওজিল। ৪৩ মিলিয়ন পাউন্ডে যোগ দেন আর্সেনালে। জার্মানির জার্সিতে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত খেলেন ওজিল। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ে রাখেন গুরুত্বপুর্ণ ভূমিকা।
এর আগে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই হুট করে ওজিলের অবসর নেওয়া নিয়েও আলোচনা-সমালোচনা কম হয়নি। সেই সময় জার্মান ফুটবল অ্যাসেসিয়েশনের (ডিএফবি) বিরুদ্ধে বর্ণবাদ ও জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলেছিলেন এই ফুটবলার।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা