সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন বেলুন ১০ বারের বেশি আকাশসীমা লঙ্ঘন করেছে, চীনের অভিযোগ
মার্কিন বেলুন ১০ বারের বেশি আকাশসীমা লঙ্ঘন করেছে, চীনের অভিযোগ
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত এক বছরে অবৈধভাবে চীনের আকাশসীমায় ১০ বারের বেশি বেলুন উড়িয়েছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, এভাবে অবৈধভাবে অন্য দেশের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো বিষয় নয়।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অনেকবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। চীনকে গালি দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের উচিত আয়নায় নিজের মুখটি দেখা।
বেইজিংয়ের এসব অভিযোগের অবশ্য এখনো কোনো জবাব দেয়নি যুক্তরাষ্ট্র।গত শনিবার যুক্তরাষ্ট্র ক্যারোলিনা উপকূলে যুদ্ধবিমান দিয়ে একটি সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করে। এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে চীন। বেলুনটি ভূপাতিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক রীতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে দেশটি।
চীনের দাবি, এটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গবেষণার বেলুন। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করে চীন। এ ঘটনায় নির্ধারিত চীন সফর স্থগিত করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দুই দেশের সম্পর্কে দেখা দেয় বিশেষ উত্তেজনা।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 