মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » সাদা ভাতের সঙ্গে হাওরের ১৬ পদের মাছে শেখ হাসিনাকে আপ্যায়ন
সাদা ভাতের সঙ্গে হাওরের ১৬ পদের মাছে শেখ হাসিনাকে আপ্যায়ন
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক (মিঠামইন) থেকে: রাষ্ট্রপতি আবদুল হামিদের গ্রামের বাড়িতে এসেছেন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর মঙ্গলবার সকালে মিঠামইনে পৌঁছেন জাতির পিতার কন্যা। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এ অঞ্চলে।
দুপুরের খাবারে বঙ্গবন্ধু কন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ১৬ পদের মাছ, ডাল, রশমালাই দিয়ে আপ্যায়ন করেছেন রাষ্ট্রপতি।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির মিঠামইনের গ্রামের বাড়িতে আসেন। নিজের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা।
মধ্যাহ্ন ভোজে রাতাবোরো চাউলের সাদা ভাতের সঙ্গে রুই মাছ দোপেঁয়াজা, কাতল মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাচা মাছ ভুনা, রিটা মাছ মাখা-মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল, মশুর ডাল, সালাদ ও মিষ্টিতে রসমালাই দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপ্যায়ন করেন রাষ্ট্রপতি ও তার পরিবার।
বেলা ১১টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে সরাসরি হাওর অধ্যুষিত মিঠামইনে আবদুল হামিদের বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীর চরে নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসে’ আসেন শেখ হাসিনা।
সেখানে তিনি আবদুল হামিদের নামে নতুন এই সেনানিবাস উদ্বোধন করেন।
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বিকালে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। বিকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 