শনিবার, ৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রবিহীন ন্যাটো গঠনের দাবি হাঙ্গেরির
যুক্তরাষ্ট্রবিহীন ন্যাটো গঠনের দাবি হাঙ্গেরির
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রবিহীন ন্যাটো গঠনের দাবি জানিয়েছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই সামরিক জোটের অন্যতম সদস্য হাঙ্গেরি।
বৃহস্পতিবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সুইজারল্যান্ডের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, ইউরোপের জন্য নতুন সামরিক জোটের প্রয়োজন রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের কোনো প্রভাব থাকবে না।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে একটি যুদ্ধের ভিতর ঠেলে দিচ্ছে যাতে জেতা সম্ভব হবে না এবং যেখানে বিশ্বযুদ্ধের ঝুঁকি রয়েছে। এই অবস্থায় সমাধান হচ্ছে যুক্তরাষ্ট্র মুক্ত ইউরোপীয় ন্যাটো জোট গঠন করা।
তিনি আরও বলেন, আমেরিকার প্রভাবকে আরও বিস্তৃত করার আকাঙ্ক্ষার কারণেই রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে বর্তমান উত্তেজনা সৃষ্টি হয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ন্যাটো জোটকে পূর্ব ইউক্রেন এবং জর্জিয়ায় বিস্তৃত করার পরিকল্পনা থেকেই মস্কো উদ্বিগ্ন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন এবং সে আলোচনায় মস্কোর এমন উদ্বেগের কথা উঠে আসে।
ভিক্টর অরবান বলেন, পুতিন তাকে বলেছিলেন যে, পোল্যান্ড এবং রোমানিয়ায় যুক্তরাষ্ট্র যে ন্যাটো ঘাঁটি গড়ে তুলেছে তাই পশ্চিমাদের সঙ্গে তার দ্বন্দ্বের কারণ হয়ে উঠেছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 