রবিবার, ৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুদ্ধ ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী
যুদ্ধ ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সেনাদের মনোবল বাড়াতে হঠাৎ করে ইউক্রেনের যুদ্ধ ময়দানে উপস্থিত হলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু।
সামনের সারিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে শনিবার তিনি সাক্ষাৎ করতে যান।
তার এ আকস্মিক সফরের একটি ভিডিও পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্রন্ট লাইনারদের ধন্যবাদ জানান।
ভিডিওটিতে দেখা যায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু একটি হেলিকপ্টারে করে বিধ্বস্ত ভবনের পাশে গিয়ে নামেন। সেখানে কমান্ডারদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে দ্রুত ওই স্থান ত্যাগ করছেন।
দক্ষিণ দোনেৎস্কে যুদ্ধরত সেনাদের অনুপ্রেরণা দিতে তিনি ওই ঝটিকা সফর করেন বলে জানা গেছে।
সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরে। আস্তে আস্তে হলেও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দিকে অগ্রসর হয়েছে রুশ বাহিনী।
পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে হটে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।
পশ্চিমা দেশের বিশ্লেষকরা মনে করছেন, বাখমুত থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা ওই শহরের পশ্চিমে নতুন পরিখা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 