শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » যুক্তরাষ্ট্রে গিয়ে লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয়
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » যুক্তরাষ্ট্রে গিয়ে লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয়
৮৮৫৯ বার পঠিত
রবিবার, ৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে গিয়ে লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয়

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: একের পর এক ব্যর্থতার হতাশা ঝেড়ে তাদের মন জয় করতে মরিয়া অক্ষয় কুমার। আমেরিকায় ‘দ্য এন্টারটেনার্স’ সফরে অবাক কাণ্ড করলেন বলিউড তারকা। আটলান্টায় লাল লেহেঙ্গা পরে জনপ্রিয় ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে মঞ্চে নোরা ফাতেহির সঙ্গে নাচ করলেন অক্ষয়।

সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। গায়ে কালো ব্লেজার, নিচে লাল লেহেঙ্গা। মঞ্চে একঝাঁক নৃত্যশিল্পীর মাঝে দাঁড়িয়ে অক্ষয়।

গান শুরু হতেই মঞ্চে এসে যোগ দিলেন নোরা ফাতেহি। তার পরনে লাল ব্লাউস ও শর্টস। নোরা মঞ্চে আসামাত্র লেহেঙ্গা খুলে নাচ শুরু অক্ষয়ের। লেহেঙ্গার নিচে অবশ্য কালো প্যান্টও পরেছিলেন বলিউড তারকা।

অক্ষয়ের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। এই ছবির সাফল্য ও ছবিতে অক্ষয়ের অভিনয়ই ‘খিলাড়ি’ তকমা এনে দিয়েছিল তাকে। সেই ছবির গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘সেলফি’। সেই ছবিতেও রয়েছে এই গানের রিমিক্স ভার্সন। ওই গানেই মঞ্চ মাতালেন অক্ষয় ও নোরা। নাচ শেষে একে অপরকে জড়িয়েও ধরলেন দুই অভিনেতা।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?