পবিত্র শবে বরাত আজ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পবিত্র শবে বরাত আজ। মঙ্গলবার (৭ মার্চ) দিনগত রাতে শবে বরাত পালিত হবে।ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা শবে বরাত পালন করবেন।
ইসলামী বিধানে পবিত্র শাবান মাসের ১৪ তারিখ রাতে শবে বরাত পালন করা হয়।শাবান মাসে শবে বরাতের পরই পবিত্র রমজান মাস শুরু হয়। তাই শাবান মাসের গুরুত্ব অপরিসীম।
শবে বরাত পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বায়তুল মোকাররমে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবে বরাতের তাৎপর্য ও ফজিলত বিষয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন। রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে ওয়াজ করবেন মহাখালীর গাউছুল আয়ম মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।
রাত সাড়ে ১২টায় নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাশেমী এবং রাত সোয়া ৩টায় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 