শুক্রবার, ১০ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মানিতে একটি গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৭
জার্মানিতে একটি গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৭
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জার্মানির হামবুর্গ শহরের একটি গির্জায় বন্দুক হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে বন্দুক হামলার এ ঘটনা ঘটে।
দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, হামলার ঘটনাটি ঘটে হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত একটি গির্জায়। তবে হামলাকারী একজন নাকি একাধিক, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী ব্যক্তিদের ধরতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করেছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন জানান, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ভবনটির নিচতলায় গুলিবিদ্ধ মানুষদের দেখতে পাই। ঠিক এসময় অফিসাররা উপরের তলা থেকে গুলির শব্দ শুনতে পান এবং সেখান থেকে গুলিবিদ্ধ অপর একজনকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিই হামলাকারী।
হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। একিসঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে পুলিশ। ঘটনার পরপরই বড় ধরনের অভিযানও শুরু করেছে তারা।
এক টুইটারে বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে বিবৃতিতে লোকজনকে অনুমান ও গুজব না ছড়ানোর জন্য আহ্বান জানানো হয়।
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সেও নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়ারা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 